মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানে দেশের মানুষ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 3

আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ব্রিফিংয়ের শুরুতে প্রতিমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উপস্থিত বিদেশি কূটনীতিকদের অবহিত করেন। এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থান কী, তা বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়েছে।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি কূটনৈতিক মিশনের প্রধান অংশ নেন। এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষে ব্রিফিংয়ে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

ব্রিফিংয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানে দেশের মানুষ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬