মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

অপু নাগ-এর কবিতা ‘হে বঙ্গজননী’

অপু নাগ
  • প্রকাশের সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 1

–হে বঙ্গজননী, আর কবে, করিবে মানুষ সন্তান তোমার!
হীনতেজ-হীনবল, — ক্ষীণ মস্তিষ্ক গড়িছ অতি আদর
অতি স্নেহে সন্তান তোর করিছে পশ্চাদপসরণ।
ঊর্বরা ঊষারা তুই কেমনে করিস দুর্বল প্রসবন
আগাছার পর আগাছা বাড়িছে কেবল।
কাষ্ঠল বৃক্ষসম দৃঢ় , বজ্রদীপ্য প্রতিভ মরিছে মা!
চারদিক কুলাঙ্গার,- কুলক্ষণ সব:
করিছে হানাহানি মারামারি, মরিছে- মরছে
তব, তোমার করুণা বরিষে বর্ষণ তোমার সন্তানের উপর
করুণা সিন্ধু তুমি, কৃপানিধি কর কৃপা -আজ তুমি কি অন্ধ!!
তোমার সন্তানেরা জ্ঞানের কপাট করিছে বন্ধ,
চৌদিক হিংস্র হিংসার বিষপান -সাধু জ্ঞান বিদায়!
হুক্কাহুয়ার দল দিবসেই করে করতল
রাজজ্ঞান রাজদন্ড কে করিছে কলুষিত!!
রক্তের রাগে, উদিত সূর্য হয়েছে অস্তাগত।
হে জননী, সন্তান তোর মরিছে- মারছে,দৌড়ছে-দৌড়াচ্ছে
–কে কারে মারে, মা! — কেমনে পিষে নিজে মরে,
তবু হয় না, তোর, বোধদয় জাগরণ!!
হে, বঙ্গজননী, আর কবে, করিবে মানুষ তোর সন্তানেরে
করুণাসিন্ধু, করুণা বর্ষণ বন্ধ কর
ন্যায় -শাস্ত্র -যথাচার যথা হোক বিরাজ
অর্ধম অজ্ঞানতায় কবে কে করিছে তোরে ধন্য
বদনাম তোর চতুর্দিক, পাপিষ্ঠ পাপাচার
আর সইবে কতকাল- হে, বঙ্গজননী, হিমালয় প্রসূতা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অপু নাগ-এর কবিতা ‘হে বঙ্গজননী’

প্রকাশের সময় : ০৭:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬