বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য, দুইজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 19

ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আটকে রাখা, জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা এবং নির্যাতনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা মজি ফকির ও তাঁর বাড়ির ভাড়াটিয়া রোজী সরদারনি। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন। একই আইনের ১১ ধারায় তাঁদের প্রত্যেককে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কনা আক্তার নামে এক নারীকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজী সরদারনি। পরে তাঁকে মজি ফকিরের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হয়।

এতে রাজি না হওয়ায় ওই বছরের ১৭ নভেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সুস্থ হওয়ার পর স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও এক সাংবাদিকের সহায়তায় তিনি গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। এর মাধ্যমে মামলার বাদী ন্যায়বিচার পেয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া যৌনপল্লীতে আটকে রেখে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য, দুইজনের যাবজ্জীবন

প্রকাশের সময় : ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬