বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ

নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0

বেতন-ভাতা বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিকসহ ৯ দফা দাবিতে নীলফামারীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। পরে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী অচিনতলা এলাকায় কারখানার সামনে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালক।

সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। তবে কারখানার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন শ্রমিকেরা। পরে শ্রমিক ও কর্তৃপক্ষের আলোচনার পর তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসিক বেতন ও ভাতা বৃদ্ধি, কাজের পরিমাণ ও সময় অনুযায়ী পিস রেট নির্ধারণ, কাজের টার্গেট কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করাসহ ৯ দফা দাবি জানান তারা।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, কোম্পানির বর্তমান মজুরি দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। একজন মানুষের চলতে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন হলেও কেউ দৈনিক ৫, ৬০ বা ৯০ টাকা পাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

শ্রমিক আখি বানু অভিযোগ করেন, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেন এবং তাদের সমস্যাগুলো গুরুত্ব দেন না। শ্রমিক নাঈম ইসলাম অসুস্থতার কারণে তিন দিন কাজে অনুপস্থিত থাকায় চাকরি হারানোর অভিযোগ করেন। মনিরা আক্তারও ইনচার্জ সুকুমার রায়ের বিরুদ্ধে শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও চাকরিচ্যুতির অভিযোগ তোলেন।

কোম্পানির ডিজিএম জাকির হোসেন সুমন জানান, শ্রমিকদের দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেওয়া হয়েছে। স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার থেকে কারখানার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন

প্রকাশের সময় : ১১:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬