নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার

- প্রকাশের সময় : ০৫:২৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 14

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে ঢাকার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
ছবেদুল ইসলাম রনি পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
তাঁর গ্রেফতারের পর পত্নীতলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সন্তোষ প্রকাশ করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।






















