বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান রহমান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • / 362

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সোমবার রাতে দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেপারী পাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তিনি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত মো. আব্দুর রহমান মন্ডল গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গোয়ালন্দ রেলগেটের পাশে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম গত ১০ ডিসেম্বর ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান রহমান গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৩১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪