Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

সকল সংলাপে ছাত্রদের রাখা জরুরি: শিবির সভাপতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / 175

ছাত্রদের বাদ দিয়ে সংলাপ করলে ছাত্রদের মাঝে হতাশা আসতে পারে, তাই সকল সংলাপে ছাত্রদের রাখা জরুরি। ছাত্রদের সাথে সংলাপের মাধ্যমে ২৪’র সেই গতি নিয়ে কাজ করতে হবে। তাই রাজনৈতিক দলের সাথে যেভাবে সংলাপ করছে অন্তবর্তী কালীন সরকার, তাদের উচিত ছাত্রদের সাথেও সংলাপে বসা। সেই সাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বিগত দিনে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ছিলো না। ২৪’র বৈষম্য বিরোধী আন্দোলনকালে যারা আন্দোলনকারী ছাত্রদের বিপক্ষে থেকে গণহত্যা করেছে, এই মূহুর্তে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ, সেক্রেটারি রেজাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাঃ সাদেক আব্দুল্লাহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সকল সংলাপে ছাত্রদের রাখা জরুরি: শিবির সভাপতি

প্রকাশের সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪