Dhaka ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অতঃপর…

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / 159

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রিমন আলী (২৮) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে।

রিমন আলী উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা-ভান্ডার গ্রামের জামরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে আহত রিমন আলী বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোপনাঙ্গ কাটা অবস্থায়। আমার স্ত্রী এই কাজ করেছে। পরে চিকিৎসার জন্য হাসপাতালে গেছিলাম।’

রিমনের চাচাতো ভাই মিস্টার আলী বলেন, ‘একমাস আগে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে বিয়ে করেন আমার চাচাতো ভাই। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই আছে। গতকাল রাতেও তারা ঝগরা করছিলেন। পরে আমি তাদের দুজনকে অনেক বুঝিয়ে একসঙ্গে রেখেছিলাম। সকালে হঠাৎ জানতে পারি রিমনের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন। তবে কী দিয়ে কেটেছে বোঝা যাচ্ছে না। প্রায় ৭০ শতাংশ কেটে গেছে।’

শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুদিন আগেই বিয়ে হয়েছে রিমনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হয় না, ঝগড়া লেগেই থাকে। সেটি এখন রূপ নিল ভয়াবহতায়।

সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন রিমন আলী। চিকিৎসা নেয়ার পর রিমন আলী এখন বাসায় আছেন বলেও জানান ইউপি সদস্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, অতঃপর…

প্রকাশের সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪