Dhaka ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন, পাত্র কে? নয়াদিল্লিতে শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ফের ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে তরবারি-হাসুয়াসহ গ্রেফতার ২ অনলাইনে স্ক্যামিং চক্রের ভয়ঙ্কর ফাঁদ, প্রতারণায় নিঃস্ব অনেকে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ \ আহত ৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • / 163

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রীজের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী কনক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খানখানাপুর বড় ব্রীজ অতিক্রম করার সময় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। বাসের গতি কম থাকায় কেউ মারা যায়নি। তবে, উভয় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছে।

আহ্লাদিপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার জুয়েল শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। রেকার দিয়ে বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাস দুটি তাদের হেফাজতে রয়েছে। দুটি বাসের চালক পলাতক।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ \ আহত ৫

প্রকাশের সময় : ০৬:২২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪