Dhaka ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে গরু বিক্রির টাকা লুটতে মৌসুমী হিজড়াকে হত্যা, ‘কথিত স্বামী’ গ্রেপ্তার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী ১৬০০ শিক্ষার্থীর অস্থায়ী আবাসন ও বৃত্তির টাকা হস্তান্তরের দাবি ‘অতীত সরকার আমদানি নির্ভরতার মাধ্যমে বিদ্যুৎ-জ্বালানিতে বাংলাদেশকে ফাঁদে ফেলেছে’

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে সেবাগ্রহীতার কাছ থেকে অনৈতিক সুবিধা (ঘুষ) গ্রহণের অভিযোগ ওঠা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।

গত ৪ আগস্ট স্থানীয়সহ বিভিন্ন গণমাধ্যমে কালুখালী ইউএনও কার্যালয়ে বসে আফরোজা চৌধুরীর ঘুষ গ্রহণের একটি ভিডিও ভাইরাল হওয়ার খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, নিজের অফিসকক্ষে টেবিলে বসেই এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে ব্যাগে রাখছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আফরোজা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। পরে জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠান।

জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে আফরোজা চৌধুরীকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে আরও বলা হয়, আফরোজা চৌধুরীকে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল কালুখালী থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থল চরভদ্রাসনে যোগদান করতে হবে। অন্যথায় ১০ সেপ্টেম্বর অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি

প্রকাশের সময় : ০৮:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬