Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না আলহাজের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • / 244

জনতার আদালত অনলাইন   বন্ধু বান্ধবের সাথে করোনার টিকা নিতে এসেছিলো আলহাজ হোসেন(১৭)। টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না তার। ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আলহাজের। বুধবার বেলা ১১টার দিকে  রাজবাড়ী-পোড়াদহ রেল সড়কের কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রীজে এ ঘটনা ঘটে।  সে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদহ গ্রামের রেজাউল হোসেনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, আলহাজ হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিয়ে তার বন্ধুদের সাথে কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রীজে ঘুরতে যায়। রেল ব্রীজটি পার হওয়ার সময় খুলনা থেকে গোয়ালন্দ ঘাটগামী নকশী কাঁথা মেইল ট্রেন এক্সপ্রেস চলে আসে। ট্রেন দেখে আলহাজের বন্ধুরা দ্রুত পার হয়ে গেলেও আলহাজ  পারেনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের  প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনার টিকা নিয়ে বাড়ি ফেরা হলো না আলহাজের

প্রকাশের সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২