মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কায়রোতে বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিকের মরদেহ ফেরাতে দুই দেশের কূটনৈতিক উদ্যোগ পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫ আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যে বিব্রত সরকার: রিজভী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধ, ৫ জনকে গুলি করে হত্যা নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল জব্দ ৪৪ বছর পর ফিরছে গ্রাম সরকার, গুরুত্ব পাবেন বিএনপির ত্যাগীরা টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যুতেও জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে তলব

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 17

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট আবেদন করেন।

রিটে বলা হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

রিটে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, পদ্মা নদী দেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে নদীর গতিপ্রকৃতি ও বালু উত্তোলনের প্রভাব বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন এবং কার্যকর নজরদারি প্রয়োজন।

মওসুসের মতে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা জরুরি। জনস্বার্থে দায়ের করা এ রিটের মাধ্যমে পদ্মা নদী রক্ষায় আইনসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি আদালতের বিবেচনায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

প্রকাশের সময় : ০২:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬