Dhaka ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন সভাপতির সংবর্ধনা ও ভবন নির্মাণকাজের উদ্বোধন পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে : রিজভী

বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 3

রিশাদ হোসেনের পর এবারের বিগ ব্যাশে খেলবেন আরও এক বাংলাদেশি। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে বিগ ব্যাশ মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজ। রিশাদ হোসেন আগের আসরের মতো এবারও খেলবেন হোবার্ট হারিকেন্সে। সবকিছু ঠিক থাকলে এবারের আসরে বিগ ব্যাশে থাকবেন দুই বাংলাদেশি।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ।

আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুমেই মেলবোর্নের হয়ে খেলতে দেখা যাবে এই পেসারকে। বিসিবিও তাকে ছাড়পত্রের বিষয়ে ইতিবাচক বলে জানা গেছে। যে কারণে বিসিবির নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে।

এ ছাড়া বিগ ব্যাশের পুরো মৌসুম খেলবেন রিশাদও। আসন্ন আসরে এবারো তিনি খেলবেন হোবার্ট হ্যারিকেন্সে। পুরো আসর খেলার কারণে ডি থ্রির টি-টোয়েন্টি সংস্করণে খেলা হবে না রিশাদের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ

প্রকাশের সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬