Dhaka ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন সভাপতির সংবর্ধনা ও ভবন নির্মাণকাজের উদ্বোধন পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে : রিজভী

কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন সভাপতির সংবর্ধনা ও ভবন নির্মাণকাজের উদ্বোধন

একে আজাদ
  • প্রকাশের সময় : ০২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 4

রাজবাড়ীর পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমির পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়ার সংবর্ধনা এবং বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো, চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক খান রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা,শিক্ষক কল্যাণ ট্রাস্টের সভাপতি শামসুল আলম সোহরাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, মোঃ রেজাউল করিম রিঙ্কু, এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কাজী আব্দুল মাজেদ একাডেমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের জ্ঞানস ও মেধা বিকাশে ভূমিকা রেখে চলেছে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন সভাপতির সংবর্ধনা ও ভবন নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশের সময় : ০২:২৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬