Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান নিজে অসুস্থ বলে মাদ্রাসাছাত্রীদের পরিচালক স্বামীর কাছে পাঠাতেন স্ত্রী, অতঃপর… ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী

বালিয়াকান্দিতে বিকাশ প্রতারক আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • / 369

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সহায়তায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ বিকাশ থেকে টাকা চুরি করে নেয়ার দুই বছরেরও বেশি সময় পর এক প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রতারকের নাম নাম সেলিম ওরফে সোহেল মিয়া (২৬)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের মহারাজপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন ঔষধ কোম্পানীর রিপ্রেজেটিটিভ।

জানাগেছে, ২০১৮ সালের ১০ অক্টোবর দুপুরে সালাহ উদ্দীন বিশ্বাস নামে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার এক ব্যক্তির মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে বিকাশের কর্মকর্তা পরিচয় দেন। এরপর কৌশলে পিন নম্বর নিয়ে তার বিকাশ থেকে ৩২ হাজার ৬৩ টাকা চুরি করে নেয়। এ নিয়ে সেদিন রাজপাড়া থানায় একটি মামলা হয়।

মামলার প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়। এরপর বুধবার সেলিম ওরফে সোহেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, বালিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিকাশ প্রতারক আটক

প্রকাশের সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১