Dhaka ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান নিচে অসুস্থ বলে মাদ্রাসাছাত্রীদের পরিচালক স্বামীর কাছে পাঠাতেন স্ত্রী, অতঃপর… ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসায় আগুন রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 3

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

শুক্রবার জুমার নামাজ পরিচালনা করার পরপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।

প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘেরাও করে এবং তুলে নিয়ে যায়। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগের কথা জানানো হয়নি।

উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী

প্রকাশের সময় : ০৭:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬