Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে ফিরেছেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায় : জয়নুল আবেদীন ফারুক জেলা পর্যায়ে হামদ ও নাতে চ্যাম্পিয়ন বালিয়াকান্দির মৌসি সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ ব্যাগ ছিনতাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৪ বিজিবি কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক নওগাঁয় চুরি হওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

রাজবাড়ীতে ৭০ কেজি ইলিশ জব্দ, ২১ জেলের কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • / 364

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা মৎস্য বিভাগ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭০ কেজি ইলিশ, ৩৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এসময় ২১ জেলেকে আটক করা হয়। পরে তাদরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, রোববার  গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সদর ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরায় ২১ জেলেকে আটক করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত ৭০ কেজি ইলিশ এতিমখানায় এবং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ও গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৭০ কেজি ইলিশ জব্দ, ২১ জেলের কারাদন্ড

প্রকাশের সময় : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০