শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের যেভাবে এআই দিয়ে ভুয়া ভিডিও কল করে অর্থ চুরি করছে হ্যাকাররা নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের ‘লাইটসেবার’, ৬১ কোটি টাকায় বিক্রি বাপ কা বেটা: ফুটবল মাঠে বিখ্যাত সব ‘উত্তরাধিকারের গল্প’

রাজবাড়ীতে মাদ্রাসাছাত্রকে বৈদ্যুতিক তার দিয়ে পেটালেন অধ্যক্ষ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • / 820

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল্লাহ একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান শিমুলকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্র শিমুলের মা শিউলি বেগম সোমবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত অধ্যক্ষ বিষয়টি স্বীকার করে বলেছেন, এটি তার ভুল হয়েছে।
ছাত্র মেহেদী হাসান শিমুল শ্রীপুর বাস টার্মিনাল এলাকার প্রবাসী মো. লুৎফর রহমানের ছেলে।
আহত ছাত্র শিমুল জানায়, তার এক সহপাঠি দুপুরে পালানোর জন্য তার ব্যাগটি দোাতলা থেকে নিচে ফেলে দেয়। এসময় পেছন থেকে অধ্যক্ষ হুজুর এসে বৈদ্যুতিক তার দিয়ে পেটাতে শুরু করে।
শিমুলের মা শিউলি বেগম জানান, তার ছেলের হাতে, পিঠে, কাঁধে লম্বা লম্বা লাল ও কালচে দাগ পড়েছে এবং ব্যথায় অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে তাকে চিকিৎসা করিয়েছেন। তিনি আরও জানান, অধ্যক্ষ দিদারুল্লাহ কয়েকদিন আগে কয়েকজন ছাত্রকে একই ভাবে তার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানান, এঘটনায় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
শ্রীপুর লজ্জাতুননেছা কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল্লাহ বলেন, ছাত্রটি দোতলা থেকে নীচে ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করছিল। মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে সামান্য আঘাত করা হয়েছে। তবে এটি আমার ভুল হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাদ্রাসাছাত্রকে বৈদ্যুতিক তার দিয়ে পেটালেন অধ্যক্ষ

প্রকাশের সময় : ০৭:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯