Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার কালীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী

রাজবাড়ীতে স্বাস্থ্য ক্যাম্প

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / 552

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রোববার দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে খানখানাপুর ইউনিয়ন এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির একশ ৫১ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। এর মধ্যে ৫৩ জনকে নাক, কান, গলা এবং ৯৮ জন রোগীকে চক্ষুসেবা দেয়া হয়। এছাড়া চোখের ছানি ও মাংসবৃদ্ধি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।
ঢাকার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. গৌর গোপাল সাহা এবং ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার পিজিটি (ইএনটি), ডায়াবেটলোজিস্ট ও নাক, কান, গলা বিষয়ে অভিজ্ঞ ডা. চঞ্চল বিশ^াস ক্যাম্পের রোগীদের চকিৎসাসেবা দেন।
সকালে স্বাস্থ্যক্যাম্প উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও কেকেএস এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বার। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লাল ও কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্বাস্থ্য ক্যাম্প

প্রকাশের সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮