৯৩ ও ৯৭: জোড়া দুর্ভাগ্যে পাকিস্তানের প্রথম সৌদ শাকিল

- প্রকাশের সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 3

এক টেস্টে দুইবার নব্বইয়ের ঘরে আউট। কপাল খারাপ বলবেন নাকি অন্য কিছু! সে যা–ই হোক, এক টেস্টে দুইবার নব্বইয়ের ঘরে আউট হয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন পাকিস্তানের বাঁহাতি ব্যাটসম্যান সৌদ শাকিল। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে একই ম্যাচে দুবার নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন শাকিল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র ছয়বার।শাকিলের দুর্ভাগ্যের ইতিহাস গড়া ম্যাচটি ড্র করেছে পাকিস্তান। মূলত শাকিলের ব্যাটিংয়েই রাওয়ালপিন্ডির প্রথম টেস্টটি ড্র করতে পেরেছে পাকিস্তান। টেস্টের শেষ দিনে আজ পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছিল ১ উইকেটে ৫৭ রান নিয়ে। শেষ দিনে পাকিস্তানকে দ্রুত অলআউট করতে হতো শ্রীলঙ্কার।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
দিনের শুরুতে দ্রুত চার উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। লাঞ্চে পাকিস্তানের স্কোর ছিল ১৫১/৫। লিড তখন মাত্র ১৩৯ রানের।সেখান থেকে পাকিস্তানের টেস্ট ড্র নিশ্চিত হয় শাকিলের ব্যাটে। তিনি ষষ্ঠ উইকেটে গাজি ঘোরিকে নিয়ে গড়েন ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি। ঘোরি করেন ৩৫ রান। ২১০ বলের ইনিংসে সাতটি চার মেরেছেন শাকিল। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে চতুর্থ টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থামেন তিনি।
বন্ধুরা এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করে না: খাজার আত্মজীবনী নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কামিন্স
শাকিল যখন আউট হন, পাকিস্তানের স্কোর ২৮৪/৮। এরপরই ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে দুই দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মিলান রত্নায়েকে। আসিতা ফার্নান্ডো ও লাহিরু কুমারা পান ২টি করে উইকেট।এর আগে প্রথম ইনিংসেও পাকিস্তানের ব্যাটিংয়ের ভরসা ছিলেন শাকিল। তাঁর ৯৩ রানের সঙ্গে অন্যদের অবদানে ৯ উইকেটে ৪৩৪ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। জবাবে শ্রীলঙ্কা ৪৪৬ রানে অলআউট হয়। একপর্যায়ে ৪ উইকেটে ৪০৪ রান তুলে বড় লিডের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু শেষ ছয় উইকেট হারায় মাত্র ৪২ রানে। পাকিস্তানের অভিষিক্ত পেসার সাকিব খান নেন ৭ উইকেট।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
রাওয়ালপিন্ডিতে পাঁচ দিনের টেস্টে বৃষ্টির পাশাপাশি আলোস্বল্পতাও বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রথম চার দিনেই শেষ সেশনে খেলা ব্যাহত হয়েছে। সব মিলিয়ে নির্ধারিত ৩৬০ ওভারের মধ্যে ১১৭ ওভারই খেলা সম্ভব হয়নি। সে কারণেই ম্যাচে ফল আসেনি। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতেই পারেনি।এদিকে বাবর আজমের টেস্ট সেঞ্চুরির অপেক্ষাও দীর্ঘ হচ্ছে। এই টেস্টের প্রথম ইনিংসে ৫০ করা বাবর দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করেছেন। তাতে ৪২ ইনিংস ধরে সেঞ্চুরিহীন বাবর।আগামী মঙ্গলবার একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত






















