শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 10

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির ‎সূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের গেট দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি

প্রকাশের সময় : ১০:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬