দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি

- প্রকাশের সময় : ১০:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 10

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির সূচি অনুযায়ী, আগামীকাল বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের গেট দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

























