বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 2
রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প

খেলোয়াড় আর ডাকাত—একেবারে দুই ভুবনের বাসিন্দা। একজনের জীবনে থাকে খ্যাতির ঝলমলে আলো, অন্যজন লুকিয়ে থাকেন চোরাগলির অন্ধকারে। পরিচালক তিগমাংশু ধুলিয়া তাঁর ‘পান সিং তোমার’ সিনেমায় এই দুই ভুবনকে এক করেছেন দারুণ দক্ষতায়। কীভাবে একজন জাতীয় অ্যাথলেট একসময় হয়ে উঠলেন ভয়ংকর এক ডাকাত—চম্বলের অন্ধকার জঙ্গলে ঘুরে বেড়ানো এক বন্দুকধারী, সিনেমার গল্প সেটাই। আসলে গল্প নয়, এটা সত্যি ঘটনা। পান সিং তোমারের জীবনের ঘটনা।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

পান সিং তোমার ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জাতীয় অ্যাথলেট। ১৯৫৮ সালে জাপানের টোকিওতে এশিয়ান গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন। সাত বছর ধরে ছিলেন স্টিপলচেজের জাতীয় চ্যাম্পিয়ন। ৩০০০ মিটার স্টিপলচেজে তাঁর গড়া ৯ মিনিট ২ সেকেন্ডের জাতীয় রেকর্ডটি অটুট ছিল ১০ বছর। তবে পান সিং শখের বশে ৩০০০ মিটার দৌড়াতেন না। ছিলেন সেনাবাহিনীর একজন সাধারণ সুবেদার, অ্যাথলেটিকসে যোগ দিয়েছিলেন মূলত ক্রীড়াবিদদের বেশি খাবার দেওয়া হয় দেখে। এই সাদাসিধে সৈনিক কেমন করে সমাজের অবহেলায়, অবিচারে এক ভয়ংকর ডাকাত সর্দারে পরিণত হন—এই রূপান্তরের কাহিনিই সিনেমার মূল সুর।

পরিচালক তিগমাংশু ধুলিয়া ব্যান্ডিট কুইন–এর মতো কাল্ট ক্ল্যাসিক সিনেমায় কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। তখন থেকেই তিনি ভারতীয় গ্রামীণ বাস্তবতার চিত্রায়ণে দক্ষ। এক সাক্ষাৎকারে ধুলিয়া বলেছিলেন, ‘ব্যান্ডিট কুইন’ নির্মাণের সময়ই তিনি প্রথম পান সিং সম্পর্কে জানতে পারেন। পান সিং ছিলেন ফুলন দেবীর সমসাময়িক। ফলে দুটি চলচ্চিত্রের মধ্যে কিছু মিলও পাওয়া যায়।

ধুলিয়া চম্বলের জঙ্গলে ঢুকে দেখিয়েছেন কীভাবে একজন মানুষ ‘ডাকাত’ হয়ে ওঠে। আর এই বদলটা সিনেমায় দেখানো হয়েছে সৈনিকদের ঠাট্টামশকরা, স্বামী-স্ত্রীর ছোট ছোট ভালোবাসার মুহূর্ত—সবকিছু মিলিয়ে। টোকিওর ট্র্যাকে যখন তোমার দেশের হয়ে দৌড়াচ্ছেন, তখন তার গ্রামের বাড়িতে পরিবারের ওপর চলছে জমিদারদের নির্যাতন—এই বৈপরীত্যটাই সিনেমাটাকে জীবন্ত করে তোলে।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

রেস্তোরাঁর টেবিলে বসে মেসির গল্প

ইরফান খান ভারতের ইতিহাসে সেরা অভিনেতাদের একজন। এই ছবিতে তিনি শুধু একটা চরিত্রই করেননি, বরং যেন হয়ে উঠেছেন পান সিং তোমার নিজে। একাধারে খেলোয়াড়, স্বামী, বাবা আর পরে ডাকাত—অভিনয়ে একেবারে চেনা ইরফান। তাঁর স্ত্রীর চরিত্রে মাহি গিলও করেছেন সংযত অভিনয়। সিনেমার রোমান্টিক দৃশ্যগুলোতে একধরনের সহজ-সরল ভাব আছে, যেটা অনেককে টানবে। চম্বলের প্রাকৃতিক দৃশ্য, নদী আর গিরিখাদের ওপর ক্যামেরার কাজ দুর্দান্ত।  

এই সিনেমা দেখার পর হয়তো আপনি মনে মনে ভাববেন—পান সিং তোমার আসলেই কি ডাকাত ছিল, নাকি সমাজ তাকে ওই পথে ঠেলে দিয়েছিল?

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেকর্ড গড়া অ্যাথলেট থেকে ভয়ংকর ডাকাত হওয়ার গল্প

প্রকাশের সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬