ফুটবলে বাইসাইকেল কিক: কীভাবে শুরু, প্রথমে কে মেরেছিলেন

- প্রকাশের সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 9

বাইসাইকেল কিক। ফুটবল মাঠে চোখজুড়ানো এই দৃশ্য, এই অ্যাক্রোবেটিক জাদুর জন্ম আসলে কোথায় হয়েছিল? জার্মান লেখক ও সাংবাদিক উলরিখ হেসে ও ফুটবল সাময়িকী ফোর ফোর টু-র সাবেক সম্পাদক পল সিম্পসন–এর লেখা হু ইনভেন্টেড দ্য বাইসাইকেল কিক: সকার’স গ্রেটেস্ট লেজেন্ডস অ্যান্ড লোর বইয়ে আছে এই প্রশ্নের উত্তর। আছে বাইসাইকেল কিক নিয়ে দারুণ সব গল্পও—
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
বাইসাইকেল কিক প্রথম কে মেরেছিলেন?বিখ্যাত উরুগুইয়ান লেখক এদুয়ার্দো গালেয়ানো যদি ঠিক বলে থাকেন, তাহলে এই প্রশ্নের উত্তর খুব সহজ। ফুটবল ইন সান অ্যান্ড শ্যাডো বইয়ে তিনি লিখেছেন, ‘চিলির বন্দর শহর তালকাহুয়ানোর মাঠে রামোন উনসাগা প্রথম এই কৌশল দেখান। তাঁর শরীর ছিল আকাশে ভাসমান, পিঠ মাটির দিকে, হঠাৎ পায়ের ঝটকায় বলটাকে পেছনের দিকে পাঠালেন, যেন কাঁচি দিয়ে কিছু কাটা হচ্ছে।’
গালেয়ানো সময় উল্লেখ করেননি। তবে প্রচলিত বিশ্বাস, ১৯১৪ সালের দিকে তালকাহুয়ানোতেই উনসাগা প্রথম এই কিক দেখান। বিলবাও থেকে মা–বাবার সঙ্গে ১৯০৬ সালে চিলিতে যাওয়া উনসাগা আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই বাইসাইকেল কিক মারতে ভালোবাসতেন। ১৯১৬ ও ১৯২০ সালের কোপা আমেরিকায় তাঁর এই কৌশল দেখে আর্জেন্টাইন সংবাদমাধ্যম এর নাম দেয় ‘লা চিলেনা’।গল্পটা বেশ গোছানো। তবে পেরুর বৃহত্তম বন্দর শহর কলাও-এর লোকজন এই গল্প মানতে নারাজ। আর্জেন্টিনার সাংবাদিক হোর্হে বারাসার অনুসন্ধান বলছে, কলাও শহরের আফ্রিকান বংশোদ্ভূত এক খেলোয়াড় ব্রিটিশ নাবিকদের সঙ্গে ম্যাচে প্রথম এই কৌশল দেখিয়েছিলেন। পেরুর ইতিহাসবিদ হোর্হে বাজাদ্রে লিখেছেন, সেই ঘটনাটি সম্ভবত ১৮৯২ সালের দিকে। বারাসার ধারণা, চিলিয়ানরা হয়তো পেরুর কলাও ও ভালপ্যারাইসো শহরের দলগুলোর ম্যাচ নিয়মিত দেখে এই কৌশল নকল করেছিল।
যে ক্রস থেকে বাইসাইকেল কিক হয়, সেটা আসলে ভালো ক্রস নয়।ক্লাউস ফিশার, সাবেক জার্মান ফুটবলার
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
১৯৬৩ সালে লেখা উপন্যাস দ্য টাইম অব দ্য হিরো-তে লেখক মারিও ভার্গাস য়োসা লিখেছেন, কলাওয়ের মানুষ হাতের মতোই দক্ষতার সঙ্গে পা ব্যবহার করতে পারত। তাই বাইসাইকেল কিকের জন্ম সেখানে হওয়াই স্বাভাবিক। তবে বিতর্কটা সেখানেই থামেনি। চিলি কিংবা পেরু কোনো দেশই এই চোখধাঁধানো কৌশল আবিষ্কারের কৃতিত্ব ছাড়েনি, ছাড়বেও না।
মজার বিষয় হলো, যে কৌশল আবিষ্কারের কৃতিত্ব নিয়ে এত টানাটানি, সেটি আসলে তখনই সম্ভব হয় যখন অন্য কেউ তার কাজ ঠিকঠাক করতে পারে না। জার্মান বিজ্ঞানী হারমান শভামেদার যেমন বলেছেন, ফুটবলে বাইসাইকেল কিকের জন্য দরকার ‘অন্তর্দৃষ্টি, প্রচণ্ড সাহস আর একটা খারাপ ক্রস।’ বিশ্বকাপে সবচেয়ে বিখ্যাত সাইকেল কিক করা ক্লাউস ফিশারও একমত। ১৯৮২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে বাইসাইকেল কিকে গোল করা জার্মান এই ফরোয়ার্ড বলেছিলেন, ‘যে ক্রস থেকে বাইসাইকেল কিক হয়, সেটা আসলে ভালো ক্রস নয়।’
যে দুই গোল বদলে দিয়েছিল জিনেদিন জিদানের জীবন





















