বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা

প্রদীপ রায়, বোঁচাগঞ্জ (দিনাজপুর)
  • প্রকাশের সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 10

গণসংগঠনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে দিনাজপুরের বোঁচাগঞ্জে ১০টি ফেডারেশনের নেতৃবৃন্দের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুলতলাস্থ ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিনাজপুর জেলার অন্তত ১০টি ফেডারেশনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় নিজ নিজ সংগঠনের সক্ষমতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোঁচাগঞ্জের আটগাঁও ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. মমিনুল হক, রনগাঁও ফেডারেশনের সভাপতি মো. আজহারুল ইসলাম ও অর্থ সম্পাদক করিমুল ইসলাম, নাফানগর ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান পাপ্পু এবং মুশিদহাট ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি স্বস্তিকা রায়, বীরগঞ্জের মোহনপুর ফেডারেশনের সভাপতি প্রণতি মুর্মু, পাল্টাপুর ফেডারেশনের সভাপতি গীতা রাণী, সুজালপুর ফেডারেশনের সভাপতি মোছা. তহমিনা বেগম, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন ফেডারেশনের সভাপতি রেণু শর্মা এবং ইশানিয়া ফেডারেশনের কার্যকরী সদস্য আনারুল সরকার ও আব্দুর রশীদ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের সামাজিক উন্নয়ন বিভাগের টিম লিডার খ. ম. রাশেদুল আরেফিন এবং প্রকল্প সমন্বয়কারী মো. মতিউর রহমান। তাঁরা ফেডারেশনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সমন্বয় সভাটি সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশের দিনাজপুর জেলার সিবিও পার্টনারশিপ ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোঁচাগঞ্জে জনসম্পৃক্ততা বাড়াতে ১০ ফেডারেশনের সমন্বয় সভা

প্রকাশের সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬