বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আইপিএল: হার্দিককে ছেড়ে অর্শদীপকে নিল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 7
আইপিএল: হার্দিককে ছেড়ে অর্শদীপকে নিল মুম্বাই

আইপিএলের আগামী ২০২৭ সালের আসর সামনে রেখে বড়সড় ‘ট্রেড’ সম্পন্ন করেছে দুই ফ্র‍্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। পাঞ্জাব ছেড়ে ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং যাচ্ছেন মুম্বাইয়ে। বিপরীতে, মুম্বাই থেকে পাঞ্জাবে যোগ দিচ্ছেন তার স্বদেশি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

বুধবার আইপিএলের এক বিবৃতিতে দুই দলের এই খেলোয়াড় অদলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, হার্দিককে পেতে পাঞ্জাব খরচ করবে ১৮ কোটি রুপি। মুম্বাইয়ে তার আগের পারিশ্রমিক ছিল ১৬ কোটি ৩৫ লাখ রুপি। অন্যদিকে, অর্শদীপ মুম্বাইয়ে যোগ দিচ্ছেন তার আগের পারিশ্রমিক ১৮ কোটি রুপিতেই।

The trade confirmation you have been waiting for is HERE!Two marquee #TeamIndia stars, two franchise and a blockbuster trade Hardik Pandya heads to @PunjabKingsIPL and Arshdeep Singh moves to @mipaltan. Hardik will join #PBKS at a revised fee of INR 18 crore, up from… pic.twitter.com/LMcYMjnScF

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

অর্শদীপের আগমনে মুম্বাইয়ের পেস আক্রমণে ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরাহর সঙ্গে গড়ে উঠতে পারে দুর্দান্ত জুটি। অন্যদিকে, হার্দিককে পেয়ে নিজেদের অলরাউন্ডার বিভাগ শক্তিশালী করার সুযোগ পাচ্ছে পাঞ্জাব। তবে তার বিদায়ে নতুন মৌসুমের আগে অধিনায়ক খুঁজতে হবে মুম্বাইকে।

২০২৪ সাল থেকে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অধিনায়কত্ব করেছেন হার্দিক। তার নেতৃত্বে ৩৯টি ম্যাচ খেলে ১৫টি জয় ও ২৪টি হার দেখেছে দলটি। ২০২৪ সালের আইপিএলে পয়েন্ট তালিকার তলানিতে থাকা মুম্বাই পরের মৌসুমে প্লে-অফে উঠলেও সবশেষ ২০২৬ সালের আসর শেষ করে নবম স্থানে।

আইপিএলে এটি হার্দিকের তৃতীয় দল। ২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে অভিষেকের পর ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন তিনি। সেখানে দুই মৌসুম অধিনায়কত্ব করার পর ২০২৪ সালে আবার মুম্বাইয়ে ফেরেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন হার্দিক— মুম্বাইয়ের হয়ে চারবার ও গুজরাটের হয়ে একবার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএল: হার্দিককে ছেড়ে অর্শদীপকে নিল মুম্বাই

প্রকাশের সময় : ০৩:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬