মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 8
গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা

অপরিচিত কোনো শহরে উড়োজাহাজ থেকে নামার পর কোথায় যাবেন, কীভাবে শহরের কেন্দ্রস্থলে পৌঁছাবেন বা কোথায় ভালো খাবার পাওয়া যাবে, এসব তথ্য খুঁজে পেতে নতুন সুবিধা চালু করার প্রস্তুতি নিচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ভ্রমণকারীদের স্বাগত জানিয়ে বার্তা পাঠাবে গুগল ম্যাপস। সেই বার্তার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি আশপাশে থাকা রেস্তোরাঁ ও স্থানীয় আয়োজন সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণের কোড বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের ২৬.৪৫.০০.১০১১৭২০৯৬৮ সংস্করণের কোড বিশ্লেষণ করে নতুন একটি সুবিধার সন্ধান পাওয়া গেছে। সুবিধাটি চালু হলে অন্য শহরের বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীদের ‘আস্ক ম্যাপস’ ব্যবহারের পরামর্শ দিয়ে বার্তা পাঠাবে গুগল ম্যাপস। এর ফলে সহজেই বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে যাওয়ার উপায় জানার পাশাপাশি, ভালো রেস্তোরাঁ বা রাতে কোথায় কী আয়োজন হচ্ছে, তা জানতে পারবেন ভ্রমণকারীরা। ফলে অপরিচিত কোনো শহরে পৌঁছে প্রয়োজনীয় তথ্যের জন্য একের পর এক অনুসন্ধান করতে হবে না। গুগল ম্যাপসের বার্তার মাধ্যমেই শহর ঘোরার পরিকল্পনা করা যাবে।

অ্যান্ড্রয়েড অথরিটির তথ্যমতে, শুধু বার্তা পাঠানো নয়, আস্ক ম্যাপসকে প্রশ্ন করার জন্য আগাম এক সেট প্রশ্নও তৈরি করে রেখেছে গুগল। অর্থাৎ বিমানবন্দরে পৌঁছানোর পর ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমেই আস্ক ম্যাপসের সঙ্গে কথোপকথন শুরু করতে পারবেন। আস্ক ম্যাপসের বিশেষত্ব হলো, এতে সাধারণ ভাষায় নিজের প্রয়োজনের কথা লিখে বিভিন্ন স্থান ও কার্যক্রম সম্পর্কে পরামর্শ পাওয়া যায়। ফলে নির্দিষ্ট শব্দ বা প্রচলিত সার্চ ফিল্টার ব্যবহার না করেও নিজের পছন্দ অনুযায়ী তথ্য জানতে পারেন ব্যবহারকারীরা।

গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোডে ‘এয়ারপোর্ট জিওফেন্স সিঙ্ক ওয়ার্কার’ নামের একটি ব্যাকগ্রাউন্ড কম্পোনেন্টেরও সন্ধান পাওয়া গেছে। জিওফেন্স প্রযুক্তির মাধ্যমে মূলত নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে নির্দিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করা যায়। ফলে গুগল ম্যাপস ব্যবহারকারীরা বিমানবন্দরের নির্ধারিত এলাকায় পৌঁছালেই স্বয়ংক্রিয়ভাবে তাঁর ফোনে বার্তা পৌঁছে যাবে। নতুন এ সুবিধা চালুর জন্য জেমিনাইয়ের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ সুবিধাও ব্যবহার করতে পারে গুগল।গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের কোড বিশ্লেষণ করে বিশ্বের ৯০টির বেশি বিমানবন্দরের অবস্থানের তথ্য পাওয়া গেছে। এসব বিমানবন্দরের মধ্যে লন্ডন, নিউইয়র্ক, দুবাই, সিঙ্গাপুর, টোকিও, সিডনি, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরু বিমানবন্দরও রয়েছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা

প্রকাশের সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬