হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে

- প্রকাশের সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 7

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা জানার সরাসরি কোনো উপায় নেই। কেউ ব্লক করলেও এ বিষয়ে ব্যবহারকারীকে কোনো নোটিফিকেশন দেয় না মেসেজিং অ্যাপটি। তবে বার্তা পাঠানো, প্রোফাইলের তথ্য দেখা বা কল করার ক্ষেত্রে সমস্যা হলে ব্লক করার বিষয়ে ধারণা পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছেন কি না, তা বোঝার সাতটি লক্ষণ জেনে নেওয়া যাক।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
১। পাঠানো বার্তায় একটি ধূসর টিক চিহ্নহোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পর সেটির পাশে একটি ধূসর টিক চিহ্ন দেখা গেলে বুঝতে হবে, বার্তাটি পাঠানো হয়েছে। দুটি ধূসর টিক চিহ্নের অর্থ বার্তাটি প্রাপকের ফোনে পৌঁছেছে। আর দুটি নীল টিক চিহ্নের অর্থ প্রাপক বার্তাটি পড়েছেন। তবে কেউ আপনাকে ব্লক করলে তার কাছে পাঠানো বার্তার পাশে একটি ধূসর টিক চিহ্নই দেখা যাবে। দ্বিতীয় টিক চিহ্ন দেখা যাবে না।২। ব্লক করা ব্যক্তির স্ট্যাটাস অদৃশ্যকেউ আপনাকে ব্লক করলে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনার কাছে দৃশ্যমান হবে না। ফলে তিনি নতুন কোনো স্ট্যাটাস প্রকাশ করলেও সেটি আপনার স্ট্যাটাস তালিকায় দেখা যাবে না।
৩। প্রোফাইলের নতুন ছবি দেখা যাবে নাব্লক করা ব্যক্তি হোয়াটসঅ্যাপে নিজের প্রোফাইলের ছবি পরিবর্তন করলেও আপনি নতুন ছবিটি দেখতে পারবেন না। তার আগের ছবিটি দেখা যেতে পারে অথবা প্রোফাইলের ছবির জায়গাটি ফাঁকা থাকতে পারে।৪। জানা যাবে না বার্তা পড়ার তথ্যকেউ আপনাকে ব্লক করলে তাকে পাঠানো বার্তা তার ফোনে পৌঁছাবে না। ফলে বার্তাটি পড়ার পর যে দুটি নীল টিক চিহ্ন দেখা যায়, সেটিও দেখা যাবে না। তবে বার্তা না পড়ার অন্য কারণও থাকতে পারে।
৫। ব্লক করা ব্যক্তিকে ভয়েস ও ভিডিও কল করা যাবে নাযিনি আপনাকে ব্লক করেছেন, তাকে চাইলেও হোয়াটসঅ্যাপে ভয়েস বা ভিডিও কল করা যাবে না। তবে ইন্টারনেট সংযোগের সমস্যা, ফোন বন্ধ থাকা বা নেটওয়ার্কের দুর্বলতার কারণেও অনেক সময় কল করা সম্ভব হয় না।৬। গ্রুপে যুক্ত করা যাবে না ব্লক করা ব্যক্তিকেকেউ আপনাকে ব্লক করলে তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যাবে না। এমনকি আপনি গ্রুপের প্রশাসক হলেও সেই ব্যক্তিকে সরাসরি গ্রুপে যুক্ত করা যাবে না।৭। লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস দেখা যাবে নাকেউ আপনাকে ব্লক করলে তার সর্বশেষ হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় (লাস্ট সিন) এবং তিনি বর্তমানে অনলাইনে আছেন কি না, তা দেখা যাবে না।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
























