মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ১১:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 10
বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি

দেশের বাজারে এসেছে গিগাবাইটের গেমিং ব্র্যান্ড অরাসের নতুন ল্যাপটপ ‘অরাস মাস্টার ১৬’। উচ্চক্ষমতার প্রসেসর, শক্তিশালী গ্রাফিকস কার্ড আর ওএলইডি ডিসপ্লের সমন্বয়ে তৈরি ল্যাপটপটি পেশাদার গেমার, স্ট্রিমার ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এএমডির রাইজেন ৯ ৯৯৫৫এইচএক্স৩ডি প্রসেসর। গ্রাফিকসের জন্য রয়েছে এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স ৫০৮০ ল্যাপটপ জিপিইউ, যা হালনাগাদ ভারী গেম উচ্চ সেটিংসে খেলা এবং ভিডিও সম্পাদনা ও থ্রিডি রেন্ডারিংয়ের মতো কাজে কার্যকর পারফরম্যান্স দেবে।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

ল্যাপটপটির পর্দা ১৬ ইঞ্চির ওএলইডি, যার রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। ফলে দ্রুতগতির গেমে ছবি থাকবে মসৃণ, রং হবে উজ্জ্বল ও প্রাণবন্ত। এ ছাড়া রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর–৫ র‍্যাম এবং ১ টেরাবাইট এনভিএমই এসএসডি। ল্যাপটপটিতে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দেওয়া আছে। এর কি–বোর্ডে আরজিবি ব্যাকলাইট এবং নিচের অংশে আলোকসজ্জাও রয়েছে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান প্রথম আলোকে বলেন, অরাস মাস্টার ১৬ ল্যাপটপের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ৫ লাখ ৫০ হাজার টাকা। ল্যাপটপটি কিনলে ক্রেতারা উপহার হিসেবে পাচ্ছেন গিগাবাইটের জিএস২৪এফ১৪ মডেলের একটি ২৫ ইঞ্চি গেমিং মনিটর। দেশের বড় বড় কম্পিউটার পণ্যের বিক্রয়কেন্দ্রে ল্যাপটপটি পাওয়া যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাজারে গিগাবাইটের নতুন গেমিং ল্যাপটপ, সঙ্গে ২৫ ইঞ্চির মনিটর ফ্রি

প্রকাশের সময় : ১১:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬