মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৯:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 11
পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা

ধরা যাক, রাত দুইটা। সৌদিআরবগামী একটি ফ্লাইটের সময়সূচি হঠাৎ বদলে গেছে। ওই ফ্লাইটে টিকিট কেটেছেন একটি ট্রাভেল এজেন্সির কয়েক ডজন উমরাহ যাত্রী। মক্কার হোটেল, বিমানবন্দর থেকে গাড়ি, ভিসার তারিখ, সবই সাজানো হয়েছিল আগের সময় ধরে। খবরটা এজেন্সির কাছে কখন পৌঁছাবে, তার ওপরই নির্ভর করছে যাত্রাটা কেমন হবে। দেরিতে জানলে যাত্রীদের হয়তো বিমানবন্দরে গিয়েই জানতে হবে, তাঁদের ফ্লাইট আর আগের সময়ে নেই। একটি ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এমন জরুরি পরিবর্তনে সাড়া দিতে একসময় লাগত চার ঘণ্টা। এখন লাগছে মাত্র ১২ মিনিট। যাত্রার আগে সময়সূচি বদলের খবর ধরার হারও ৬২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯৭ শতাংশ। এই বদলের পেছনে যে সফটওয়্যার, সেটি লেখা হয়েছে ঢাকার পল্লবীতে বসে। প্রতিষ্ঠানটির নাম ইনোভেট সলিউশন। ২০১৩ সালে ঢাকায় যাত্রা শুরু করা এই ভ্রমণ প্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার এখন ৪০টির বেশি দেশের ৬ হাজার ২০০-এর বেশি ভ্রমণ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে। পণ্যের নকশা, প্রকৌশল আর গ্রাহক সেবা, সবই চলে ঢাকার গবেষণা ও উন্নয়নকেন্দ্র থেকে।

প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য

এক প্ল্যাটফর্মে অসংখ্য সংযোগএকটি ট্রাভেল এজেন্সির নিত্যদিনের বড় চ্যালেঞ্জ হলো অসংখ্য সরবরাহকারী, প্রযুক্তি আর ব্যবসায়িক কাজ একসঙ্গে সামলানো। বুকিংয়ের তথ্য, এজেন্ট ব্যবস্থাপনা, হিসাব, কমিশন, গ্রাহকের সঙ্গে যোগাযোগ, আর বিভিন্ন সরবরাহকারীর সিস্টেমের সঙ্গে সংযোগ—এসব আলাদা আলাদা চালাতে গিয়ে সময় ও খরচ দুটোই বাড়ে।ইনোভেট সলিউশন এই জটিলতা কমাতে একটি সমন্বিত প্রযুক্তি অবকাঠামো তৈরি করেছে। তাদের প্ল্যাটফর্মে যুক্ত আছে ১১০টির বেশি সরবরাহকারীর সংযোগ। এর মধ্যে রয়েছে ৩৭টি এনডিসি সংযোগপ্রাপ্ত বিমান সংস্থা, আর অ্যামাডিউস, ট্রাভেলপোর্ট ও সাবরের মতো বৈশ্বিক ট্রাভেল প্রযুক্তি নেটওয়ার্ক।গ্রাহকদের তালিকায় আছে ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, কনসোলিডেটর, ট্যুর অপারেটর এবং উমরাহ ও হজ এজেন্সি। প্রতিষ্ঠানটি অ্যামাডিউস, ট্রাভেলপোর্ট, হোটেলবেডস ও রেটহকের স্বীকৃত অংশীদার, যুক্ত আছে সাবরের সঙ্গেও। এয়ার অ্যারাবিয়া, ফ্লাইদুবাই ও ফ্লাইনাসের মতো বিমান সংস্থার সঙ্গেও কাজ করছে তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটি মেটার যাচাইকৃত প্রযুক্তি সরবরাহকারী।

বুকিং থেকে হিসাব সব এক ছাদের নিচেএকটি ট্রাভেল ব্যবসার দিন শুরু হয় গ্রাহকের বার্তা দিয়ে, শেষ হয় হিসাবের খাতায়। মাঝখানে থাকে বুকিং, এজেন্ট পরিচালনা, ভিসার কাজ, গ্রাহক সেবা আর লেনদেন। ইনোভেট সলিউশনের সফটওয়্যারগুলো এই পুরো কাজকে একটি সমন্বিত ব্যবস্থায় এনেছে। মূল প্ল্যাটফর্ম ইনোট্রাভেলটেক। এখানে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বুকিং, বিতরণ, এজেন্ট ব্যবস্থাপনা, কমিশন ও মুনাফার হিসাব—সব হয় এক জায়গায়। যেসব প্রতিষ্ঠানের নিজেদের নামে বুকিং ওয়েবসাইট চালাতে চায়, তাদের জন্য আছে রিজারভেশনহাব। এটি মাসিক ভাড়ায় অনলাইন সেবা হিসেবে বা পুরো সোর্স কোডসহ কেনা যায়।উমরাহ এজেন্সিগুলোর জন্য আছে বিশেষায়িত প্ল্যাটফর্ম উমরাহকোর। প্যাকেজ, ভিসা, যাত্রীর তথ্য আর পরিবহন—সব এক জায়গা থেকে সামলানো যায়।গ্রাহকের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, এসএমএস ও ই–মেইলকে এনেছে একটি ইনবক্সে। ফলে সব মাধ্যমের বার্তা আর দলের কাজ এক জায়গা থেকেই সামলানো যায়।কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ভ্রমণ সহকারী ট্রাভোপাইলট ফ্লাইট খোঁজে, হোটেলের দাম তুলনা করে এবং ভিসার নিয়ম যাচাই করে দেয়।হিসাবরক্ষা ও আর্থিক ব্যবস্থাপনার জন্য আছে ট্রাভোবুকস। আর ট্রাভেল রেভিনিউ ইন্টেলিজেন্স (টিআরআই) দেখায় কোন এজেন্ট কত আয় করছেন, তাঁদের বাকির সীমা, মূল ভাড়ার ওপর যোগ করা মুনাফা, এয়ারলাইনের জরিমানার নোটিশ আর সার্বিক মুনাফা। এ ছাড়া হোটেল পরিচালনা ও কক্ষের হিসাব রাখার জন্য আছে বেডসকি। হোটেলের দাম সাশ্রয়ে আছে ড্রপ ক্যাচ, আর যাত্রী আনা-নেওয়ার গাড়ির কাজ সামলায় ট্রান্সফারআর্ক।

ঢাকা থেকে বিশ্ববাজারেএক শহরের একটি দল থেকে ইনোভেট সলিউশনের এখন আছে তিন দেশে তিনটি কার্যালয়। ২০২৫ সালে সংযুক্ত আরব–আমিরাতের রাস আল খাইমাহতে খোলা হয় মধ্যপ্রাচ্য কার্যালয়। ২০২৬ সালে সিঙ্গাপুরে চালু হয় বৈশ্বিক সদর দপ্তর।তবু শিকড় রয়ে গেছে ঢাকাতেই। প্রকৌশল, গবেষণা আর পণ্য উন্নয়নের কাজ হয় এখানে। ১০টি বিভাগে কর্মরত ১২০ জনের বেশি কর্মীর বেশির ভাগই ঢাকায় বসে কাজ করেন। প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশে নতুন কর্মীও নিয়োগ দিচ্ছে। পণ্যেও আছে দেশের ছাপ। কোন ব্যবসার জন্য কোন পণ্য উপযুক্ত, তা জানাতে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শক ইংরেজি, আরবি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও কথা বলে।

ব্যবহারকারীদের সুবিধা ও সামগ্রিক প্রভাব

বাংলাদেশি প্রকৌশলীরা বিশ্বমানের সফটওয়্যার বানাতে পারেনইনোভেট সলিউশনের প্রধান নির্বাহী মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালে আমরা ঢাকায় একটি সহজ বিশ্বাস নিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশি প্রকৌশলীরা একটি বৈশ্বিক শিল্পের জন্য বিশ্বমানের সফটওয়্যার বানাতে পারেন। আজ ৪০টির বেশি দেশের ট্রাভেল ব্যবসা বাংলাদেশে আমাদের দলের তৈরি প্রযুক্তিতে চলছে।’ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য এখানকার দলটিকে আরও বড় করা। আর সব জায়গার ট্রাভেল এজেন্সি যাতে আরও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা চালাতে, খরচ কমাতে ও মুনাফা ধরে রাখতে পারে, সেই সহায়তা দেওয়া।’মো. আবদুস সামাদ জানান, রিজারভেশনহাবের মাসিক প্যাকেজ শুরু হয় ৯৯ ডলার থেকে। উমরাহকোরের মাসিক খরচ শুরু ৫১ মার্কিন ডলার থেকে। সোর্স কোডসহ কিনলে দাম ঠিক হয় প্রকল্পভেদে। বিস্তারিত পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।রাত দুইটায় বদলে যাওয়া একটি ফ্লাইটের খবর যখন ১২ মিনিটে এজেন্সির টেবিলে পৌঁছে যায়, তখন কয়েক ডজন যাত্রীর যাত্রা এলোমেলো হওয়া থেকে বেঁচে যায়। সেই ১২ মিনিটের পেছনে যে কোড কাজ করে, তা লেখা হয় ঢাকার পল্লবীতে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা

প্রকাশের সময় : ০৯:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬