মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫ পাঠক জরিপে জয়ীরা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট বিতর্কের দিনে মিমের সেঞ্চুরি, নাসুমের ১০ উইকেট ৪ হাজার কোটির ‘রামায়ণ’–এর সঙ্গে পাল্লা! চমকে দিল ৩০ কোটির সিনেমাটি সংস্কারের সুফল পেতে শুরু করেছে দেশ: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ৩৪ বছর পর টেস্টে বিরল কীর্তি, জিম্বাবুয়ের পাশে পাকিস্তান আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন হত্যা মামলার আসামি নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শাবানা-আলমগীর জুটি কেন এত জনপ্রিয় ছিল মেসিকে ছাড়া আর্জেন্টিনা, এখনও বিশ্বাস হচ্ছে না সতীর্থদের

দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 18
দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান দলে টেস্টে অভিষিক্ত চারজনের মধ্যে ব্যাটসম্যান তিনজন, বোলার একজন। এর মধ্যে প্রথম দিনে আজ দুজন অভিষিক্ত ব্যাটসম্যানের কাছ থেকে ফিফটি পেয়েছে পাকিস্তান। বাকি দুজনকে ব্যাটিংয়ে নামতে হয়নি। পাকিস্তানের তাতে খুশিই হওয়ার কথা।আক্ষেপও থাকবে কিছুটা। সেটা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২৮১ রানে প্রথম দিন শেষ করা পাকিস্তানের ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজনের স্কোর—৩০, ৫৭, ৫১, ৫০ এবং ৫৭*। গাজি ঘোরিকে (৭*) নিয়ে দিনের খেলা শেষ করেন সৌদ শাকিল (৫৭*)। আলোকস্বল্পতায় আজ আগেভাগেই শেষ হয় দিনের খেলা। আগামীকাল তাঁর কাছ থেকে সেঞ্চুরির প্রত্যাশায় পাকিস্তান।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

চার অভিষিক্তের মধ্যে রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে সম্ভাবনার আলো ছড়িয়েছেন গত সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে তাইয়েব আরিফ। পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক ইনিংসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। ৪৬ বলে তাঁর ফিফটির ইনিংসটি শেষ হয় ৫১ বলে ৫৭ রানে। এজবাস্টনে পাকিস্তানের সর্বশেষ টেস্টেই এ সংস্করণে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন রাজাউল্লাহ। সেটা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ বলে।

সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান প্রথম ইনিংস: ৬৭.২ ওভারে ২৮১/৫ (শাকিল ৫৭*, আরিফ ৫৭, তাহা ৫১, বাবর ৫০; ফার্নান্দো ২/৬৪, দিনুশা ১/১০, মাদুশঙ্কা ১/৮৭)।প্রথম দিন শেষে।

তিনে নামা অভিষিক্ত মোহাম্মদ তাহা (৫১) ও বাবর আজম ফিফটি (৫০) পেলেও কারও ইনিংসই বড় হতে দেননি লঙ্কান বোলাররা। টেস্টে এ নিয়ে টানা ৪০ ইনিংস সেঞ্চুরি বঞ্চিত রইলেন বাবর। আজান ও তাইয়েবের ওপেনিং থেকে সর্বোচ্চ ৮৬ রানের জুটি পায় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট আসিতা ফার্নান্দোর।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দ্রুততম আরিফে প্রথম দিন পাকিস্তানের

প্রকাশের সময় : ০৭:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬