বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হবে? ৬৬ বছর আগের সেই ভবিষ্যদ্বাণী কতটা সত্য? নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ ঘিরে বিতর্ক, নেপথ্যে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ বাতাসে ঘুরবে গাড়ি, বাজারে আনছে ইলন মাস্কের টেসলা ১ লাখ টাকার মধ্যে সেরা ৫ ল্যাপটপ এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় ভারতে পরীক্ষামূলকভাবে চালু হলো রিলসভিত্তিক ফেসবুক নিউজফিড ব্রাজিলিয়ান কুনিয়ার জোড়া গোলে অবিশ্বাস্য জয় ম্যানইউর রেকর্ড সৃষ্টি করে ৪৯২ কোটি টাকায় বিক্রি হলো ফেরারির ইলেকট্রিক গাড়ি ‘লুচে’

রাষ্ট্র চলে যৌক্তিকতায়, রাগ-ক্ষোভে নয়: সমাজকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 9
রাষ্ট্র কখনো রাগ বা ক্ষোভের বশবর্তী হয়ে পরিচালিত হতে পারে না, রাষ্ট্র চলে যৌক্তিকতার ওপর ভিত্তি করে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। তিনি বলেন, সময়ের প্রয়োজনে ও জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধানে পরিবর্তন আনা যেতে পারে, তবে তা যেন সংবিধানের মৌলিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত না করে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গণফোরাম আয়োজিত ‘বাংলাদেশের সংবিধান দিবস’-এর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ দেশের জনগণ কখনোই কোনো বিষয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। অতীতে যারা বাড়াবাড়ি করেছে, জনগণ তাদের সরাসরি প্রত্যাখ্যান করেছে। জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণে এ দেশের মানুষ কখনো ভুল করে না। তিনি আরও উল্লেখ করেন, যারা ইতিবাচকভাবে সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছিল, জনগণ তাদেরই সমর্থন দিয়ে নির্বাচিত করেছে।
ভৌগোলিক ও সামাজিক নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সম্প্রীতি বজায় রেখে এগিয়ে চলার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে মন্ত্রী মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ড. আবু সাঈদ এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, আইনজীবী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাষ্ট্র চলে যৌক্তিকতায়, রাগ-ক্ষোভে নয়: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের সময় : ০১:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬