বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক পোরশায় অবৈধ দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের ৪ লাখ টাকা জরিমানা সিঁড়িতে পড়ে ছিল টিফিন বাটি, দুই মাস ধরে নিখোঁজ তরুণ আকাশ ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো কার্যকর, জানুয়ারির বেতনেই পাবেন পোশাক শ্রমিকরা নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, জানালেন অভিনেত্রী কুমিল্লায় ডোবা থেকে নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পুলিশ ফাঁড়িতে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা আমি প্রার্থী ছিলাম না, তাই রিপাবলিকানরা হেরেছে: ট্রাম্প আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি

দিনাজপুর শহরে প্রবেশের সুযোগ চেয়ে বোচাগঞ্জের অটোরিকশা চালকদের স্মারকলিপি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 26
দিনাজপুর জেলা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক নিয়ে প্রবেশের সুযোগ পুনর্বহালের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন বোচাগঞ্জ উপজেলার অটোরিকশা চালকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) চালকদের একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বোচাগঞ্জ থেকে জেলা শহরে যাত্রী, জরুরি রোগী ও মালামাল পরিবহন শেষে নির্ধারিত স্থানে নামিয়ে দিয়ে নিরাপদে নিজ এলাকায় ফিরে আসার সুযোগ দেওয়ার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপিতে চালকরা উল্লেখ করেন, জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন ধরে তারা বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরে নিয়মিত যাত্রী, মুমূর্ষু রোগী ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন করে আসছেন। কিন্তু সম্প্রতি জেলা শহর এলাকায় অটোরিকশা ও ইজিবাইক চলাচলে প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ এবং প্রবেশমুখে যানবাহন আটক করায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। এতে তাঁদের প্রাত্যহিক আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং পরিবার-পরিজন নিয়ে পরিবারগুলো তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছে।
চালকদের দাবি, বোচাগঞ্জ থেকে ছেড়ে যাওয়া অটোরিকশাগুলোকে শহরের নির্ধারিত কোনো নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত যাত্রী ও মালামাল নামিয়ে দিয়ে পুনরায় বোচাগঞ্জে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক।
এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা এবং সমন্বয়ের মাধ্যমে বিষয়টির একটি স্থায়ী সমাধান করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন চালকরা। একই সঙ্গে সড়কে অহেতুক গাড়ি আটক ও প্রশাসনিক হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারও অনুরোধ জানান তাঁরা।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিনাজপুর শহরে প্রবেশের সুযোগ চেয়ে বোচাগঞ্জের অটোরিকশা চালকদের স্মারকলিপি

প্রকাশের সময় : ০৮:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬