বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গাজীপুরে মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত শ্রমিকেরা, পরিস্থিতি থমথমে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 24

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সতর্ক অবস্থানের মুখে গাজীপুরে মহাসড়ক ছেড়ে গেছেন আন্দোলনরত পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে অবরোধ করেন শ্রমিকেরা। দীর্ঘ সময় অবরোধ চলায় সেখানে যানজটের সৃষ্টি হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন তারা। নাওজোড় এলাকায় গিয়েও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনার পর শ্রমিকেরা চলে যান।

তিনি বলেন, শ্রমিকেরা তাদের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতেই পারেন। বিভিন্ন সময়ে পোশাকশ্রমিকেরা আন্দোলন করেছেন এবং তাদের আন্দোলনের ধরন সম্পর্কে পুলিশের ধারণা রয়েছে। তবে এবারের আন্দোলনের ধরন কিছুটা ভিন্ন। সেখানে গিয়ে সবকিছু স্বাভাবিক মনে হলেও আলোচনার একপর্যায়ে হঠাৎ ইটপাটকেল ছোড়া শুরু হয়। কেউ কেউ এ ঘটনাকে ইস্যু বানাতে চাইছেন বলে মন্তব্য করেন তিনি।

বেলায়েত হোসেন আরও বলেন, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় দেওয়া ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত শ্রমিকেরা, পরিস্থিতি থমথমে

প্রকাশের সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬