বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 4
মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবার খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারের অভিষেক ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তাঁর দল মেলবোর্ন রেনেগেডস। মোস্তাফিজকে সমর্থন দিতে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের এক ছাতার নিচে আনতে চালু করা হয়েছে ‘দ্য ফিজ বে’। থাকছে টিকিট কেনায় ছাড়।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

মেলবোর্ন রেনেগেডসের বিবৃতিতে বলা হয়, মোস্তাফিজের আগমন উদ্‌যাপনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ১ ও ১৬ জানুয়ারির ম্যাচ দুটিতে বাংলাদেশি সমর্থকদের জন্য বিশেষ গ্যালারির ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘দ্য ফিজ বে’ নামের এই উদ্যোগের লক্ষ্য, মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটিকে এক জায়গায় এনে প্রিয় ক্রিকেটারকে সমর্থন জানানো।শুধু বিশেষ গ্যালারিই নয়, টিকিটেও থাকছে ছাড়। রেনেগেডসের ঘোষণা অনুযায়ী, ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।মোস্তাফিজও বিগ ব্যাশে প্রথমবার খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। রেনেগেডসে যোগ দেওয়ার আগে তিনি বলেছেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছি। এমসিজিতে খেলার অভিজ্ঞতা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে চাই।’

মোস্তাফিজ দুবাইয়েই, সাকিব–তাসকিনকে রাখেনি তাঁদের দল

রেনেগেডসের প্রধান কোচ লুক রনকিও মোস্তাফিজকে পেয়ে আশাবাদী। তাঁর মতে, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার সামর্থ্য দলের জন্য মূল্যবান সংযোজন হবে।বিগ ব্যাশের ১৬তম আসর ১২ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের ২৬ জানুয়ারি পর্যন্ত। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজ। টুর্নামেন্টটির ফাইনাল হওয়ার কথা ২০ ডিসেম্বর। আইএল টি–টুয়েন্টির দায়িত্ব শেষ করেই রেনেগেডসে যোগ দেবেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান দলটি।বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ হোসেন এবারও থাকছেন একই দলে। এবার মোস্তাফিজের অভিষেক ঘিরে মেলবোর্নের গ্যালারিতে লাল-সবুজের উপস্থিতি বাড়াতে চাইছে রেনেগেডস।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

‘সেরা খেলোয়াড়’ রিশাদকে ধরে রাখল হোবার্ট হারিকেন্স

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোস্তাফিজের বিগব্যাশ অভিষেকে অস্ট্রেলিয়াপ্রবাসীদের জন্য বিশেষ ছাড়

প্রকাশের সময় : ০৮:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬