রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 8
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তবে কবে নাগাদ এই নতুন বেতনকাঠামো কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।
সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এতে শিক্ষক সমাজের মধ্যে এক ধরনের হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর এই বার্তা শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছয় লাখেরও বেশি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।
নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধি পাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর ও পদমর্যাদা অনুযায়ী শিক্ষকরা নিজ নিজ বর্তমান গ্রেডেই বর্ধিত বেতন পাবেন। উদাহরণস্বরূপ, বেসরকারি কলেজের প্রভাষকরা সরকারি কলেজের মতো নবম গ্রেড অনুযায়ী মূল বেতন প্রাপ্য হবেন।
সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন কাঠামোতে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের মতোই ২০টি গ্রেড বজায় রেখে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, এই বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের মধ্যে তিন ধাপে মূল বেতনের ক্ষেত্রে কার্যকর করা হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে অন্যান্য ভাতা একযোগে কার্যকর করার কথা রয়েছে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পে স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬