শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ গোপালগঞ্জে জমিতে জোর করে গাছ লাগানোর অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজবাড়ীতে খানকা শরীফে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা বাবুর্চি নিহত ‘অভিনেত্রী হয়েছি বলে কি ব্যক্তিগত জীবন থাকবে না?’ আইফোনের সূত্রে শনাক্ত তাহসিফের পরিচয়, মৃত্যুরহস্য উন্মোচনে কী জানা যাবে? জুলাই সনদে বিএনপির ভিন্নমত নিয়ে সমঝোতার ইঙ্গিত আওয়ামী লীগের ভয়ে গোপালগঞ্জে জনসভা করতে ভয় পায় জামায়াত: রাশেদ খাঁন নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার রাজবাড়ীর নারী নেত্রী ও মানবিক আইনজীবী দেবাহুতি চক্রবর্তী আর নেই

রাজবাড়ীতে খানকা শরীফে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা বাবুর্চি নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 16

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি খানকা শরীফের রন্ধনশালায় এক ব্যক্তির হামলায় মো. ফজর আলী (৭০) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার সহকারী সোনাভান বিবি। হামলাকারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত ফজর আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। আহত সোনাভান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্না শেষে মাদরাসার হোস্টেলের শিক্ষার্থীদের খাবার পরিবেশন করছিলেন ফজর আলী ও তার সহকারী সোনাভান বিবি। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সেখানে এসে খাবার চান। খাবার না পেয়ে পাশে থাকা রান্নার কাজে ব্যবহৃত কাঠের গুঁড়ি দিয়ে ফজর আলীর মাথা ও ঘাড়ে অতর্কিত হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই ফজর আলীর মৃত্যু হয়।

এ সময় ফজর আলীকে বাঁচাতে এগিয়ে গেলে সোনাভান বিবিকেও মারধর করেন হামলাকারী। চিৎকার শুনে মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আটক করেন। পরে আহত দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৌশিক হাসান ফজর আলীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে আটক করে। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, আটক ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে খানকা শরীফে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা বাবুর্চি নিহত

প্রকাশের সময় : ০৯:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬