শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ গোপালগঞ্জে জমিতে জোর করে গাছ লাগানোর অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজবাড়ীতে খানকা শরীফে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলা বাবুর্চি নিহত ‘অভিনেত্রী হয়েছি বলে কি ব্যক্তিগত জীবন থাকবে না?’ আইফোনের সূত্রে শনাক্ত তাহসিফের পরিচয়, মৃত্যুরহস্য উন্মোচনে কী জানা যাবে? জুলাই সনদে বিএনপির ভিন্নমত নিয়ে সমঝোতার ইঙ্গিত আওয়ামী লীগের ভয়ে গোপালগঞ্জে জনসভা করতে ভয় পায় জামায়াত: রাশেদ খাঁন

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 5

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি। তাঁর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দল ভাবমূর্তি সংকটে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, সংসদ সদস্য আব্দুল আজিজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গঠনতন্ত্র অনুযায়ী, জেলা বিএনপি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারে না। এ কারণে সংশ্লিষ্ট বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্রই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার পথে বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার সকালে তাঁকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

প্রকাশের সময় : ১০:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬