গুরুত্বপূর্ণ সংবাদ:
শফিউল আলমের কবিতা ‘চিঠি দিও’

শফিউল আলম
- প্রকাশের সময় : ১২:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 8
প্রতিদিন না হোক, সপ্তাহে একটি করে চিঠি দিও
চিঠির ভাঁজে কিছু গোলাপের সতেজ পাপড়ি দিও।
ভালোবাসা দিও
চিঠির প্রতিটি শব্দে না হোক, প্রতিটি বাক্যে সে ভালোবাসা প্রকাশ করিও।
আবেগঘন শব্দ দিও
লিখতে লিখতে চোখে জল এলে
ওড়না দিয়ে চোখ দুটি মুছে ফেলিও।
গভীর রাতে জেগে জেগে না হোক,
দুপুরে পর বিকেল বেলায় লিখতে বসো।
জানালা খুলে, আকাশের দিকে তাকিয়ে
দু-একটি শব্দ ঐ নীলিমা থেকে ধার নিও।
ভালোবাসি কথাটি বারবার লিখো
সবুজ কালিতে পরম যত্নে লিখো
তারপর গোলাপী খামে না হোক,
নীল খামে ভরে অতি দ্রুত পাঠিয়ে দিও।
Tag :

























