Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 6

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে গোলাম রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাড়ীপাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার শ্বশুরবাড়ি বলিভদ্রপুর গ্রামে বেড়াতে আসেন গোলাম রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, ঘটনার পর নিহতের শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানানো যাবে।

হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

প্রকাশের সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬