Dhaka ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 33

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘জামায়াতের আমির মাঝেমধ্যে যে ধরনের আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। তিনি একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। তাঁর বক্তব্যে এখনো ছাত্রলীগের স্টাইল লক্ষ করছি।’

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পূজামন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে?’

এ সময় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনাও করেন তিনি। দলটির উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সঙ্গে জোট করে বাংলাদেশ গঠন করা যাবে না।’

অনুষ্ঠানে উপস্থিত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তা বারবার প্রমাণিত হয়েছে। ঐতিহাসিকভাবেও এটি প্রতিষ্ঠিত। সেই সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই।’

এ সময় ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াতের আমির মাঝেমধ্যে আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন: রাশেদ খাঁন

প্রকাশের সময় : ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬