শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্কের ব্যবহারসীমা নির্দিষ্ট করছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে শঙ্কা বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম ২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায় গোপালগঞ্জ থেকে ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নিল বাফুফে ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড় টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 4
বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম
📌 এক নজরে মূল তথ্য:

  • সাদিও মানের এক বোনের জন্ম হয়েছিল ঘরেই।
  • লিভারপুলের হয়ে ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন মানে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — সাদিও মানের এক বোনের জন্ম হয়েছিল ঘরেই। বাম্বালি গ্রামে তখন কোনো হাসপাতাল ছিল না।সেনেগালের দক্ষিণের এই গ্রাম রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এত দূরের গ্রামে হাসপাতাল না থাকলে প্রসববেদনা ওঠা মানে ধরেই নিতে হয়, যা ঘটার ঘরেই ঘটবে। ভাগ্য ভালো থাকলে মা আর শিশু দুজনই বেঁচে যান। না থাকলে কী হয়, সেটা আমরা জানি। ‘পথের পাঁচালী’র দুর্গার জ্বর আর ঝড়ের সেই রাত বাংলার পাঠকের অচেনা নয়। গ্রামে সময়মতো চিকিৎসা না পাওয়ার অসহায়তা কখনো কখনো দেশ বা মহাদেশ বদলায়, কিন্তু পরিণতি একই। ২০২০ সালে গার্ডিয়ানকে মানে বলেছিলেন, ‘পরিস্থিতিটা সবার জন্যই খুব কষ্টের ছিল। আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাতে চেয়েছিলাম, যাতে মানুষ আশা পায়।’সেই বোনের ভাইকে আপনি হয়তো অন্য পরিচয়ে চেনেন।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

লিভারপুলের হয়ে ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন মানে। ২০১৯ সালে তাঁর হাত ধরেই লিভারপুল চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুলেছিল। সে বছরই ব্যালন ডি’অরের মঞ্চে তিনি বিশ্বসেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় হন। গতি, বলের জন্য ঝাঁপিয়ে পড়া আর শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রাখা ফিনিশিং—এই ছিলেন অ্যানফিল্ডের মানে। কিন্তু ১২০ গোলের হিসাবের বাইরেও আরেকটা হিসাব আছে।

২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে তিনি বাম্বালিতে ৩০০টি লিভারপুল জার্সি পাঠিয়েছিলেন, যাতে গ্রামের মানুষ জার্সি গায়ে খেলাটা দেখতে পারেন। সে রাতে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। জার্সিগুলো তখন নিশ্চয়ই একটু ভারী লেগেছিল। পরের বছর লিভারপুল যখন ট্রফি জিতল, ওই জার্সিগুলো আবার গায়ে উঠল, এবার কী যে আনন্দ!  এবার একটু পেছনে ফিরি। মানের বাবা মারা যান তাঁর সাত বছর বয়সে। কৈশোরে খেতে কাজ করেছেন, খালি পায়ে ফুটবল খেলেছেন, ক্ষুধার কথা তাঁর মনে আছে। ১৫ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্নে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন। পালানো ছেলেরা সাধারণত ফেরে না। শহর তাদের গিলে নেয়। মানে ফিরেছেন তাঁর গ্রামে, প্রতিবার ঝুলি ভরে।

ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চান

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

২০১৯ সালের বসন্তে তিনি গ্রামের মাধ্যমিক স্কুলের জন্য আড়াই লাখ পাউন্ড দান করেন। সেরা শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ আর ৪০০ ডলার করে পুরস্কারের ব্যবস্থাও করেছেন। তারপর এল হাসপাতাল। চিকিৎসাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা চাইতে তিনি সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের কাছেও গিয়েছিলেন। ২০২১ সালের জুনে মাতৃসেবা বিভাগসহ হাসপাতালটির উদ্বোধন হয়। এই হাসপাতাল এখন শুধু মানের গ্রাম নয়, আশপাশের ৩০টির বেশি গ্রামের মানুষকে সেবা দেয়। এক বোনের স্মৃতি থেকে জন্ম নেওয়া হাসপাতাল এখন ৩০টি গ্রামের ভরসা। এই পথটাও কম দীর্ঘ নয়।

একবার বাম্বালির কাদামাখা মাঠে সাদিও মানেকে দেখা গিয়েছিল স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে। সঙ্গে ছিলেন এল হাজি দিউফ আর পাপিস সিসে। সেই ম্যাচে কোনো ট্রফি ছিল না। দর্শকদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ ছিলেন, যাঁর জন্ম হয়েছিল তেমনি এক ঘরে, যেখানে মানের বোনের জন্ম হয়েছিল।মানের এখনকার ঠিকানা সৌদি আরবের রিয়াদ। ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে তিনি আল নাসরে যোগ দেন। গত মৌসুমে আল নাসর সাত বছর পর সৌদি প্রো লিগ জিতেছে। ক্রিস্টিয়ানো রোনালদো আর জোয়াও ফেলিক্সের পাশে তিনিও ছিলেন আক্রমণভাগের বড় আস্থা। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেনেগালের শিরোপা জয়ের পর আল নাসরের সতীর্থরা রোনালদোকে সঙ্গে নিয়ে তাঁকে বীরের সংবর্ধনা দিয়েছেন। সেই সাফল্যে এ বছর আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের চূড়ান্ত পাঁচজনের তালিকাতেও আছেন মানে।

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম

প্রকাশের সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬