শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায় গোপালগঞ্জ থেকে ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নিল বাফুফে ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড় টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং দুই জা’র বিরোধে অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা, জঙ্গলে পুঁতে রাখল দুই ভাই টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন ২০০ টাকার নিচে মিলছে না মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দাম

র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 8
র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস
📌 এক নজরে মূল তথ্য:

  • সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র‍্যানসমওয়্যার ইন রিটেইল’ প্রতিবেদন প্রকাশ করেছে।
  • ব্ল্যাক ফ্রাইডের মতো কেনাকাটার মৌসুমে আর ছুটির দিনে কেনাকাটা বাড়ায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবা সচল রাখা জরুরি।

মামুন হোসেন, টেক ডেস্ক — সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র‍্যানসমওয়্যার ইন রিটেইল’ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে খুচরা বিক্রয় খাতে র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে কিছু উন্নতির পাশাপাশি বেশ কিছু ঝুঁকির বিষয় উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অন্য ব্যবসার তুলনায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো হামলাকারীদের সবচেয়ে কম অর্থ দিয়েছে। একই সঙ্গে, জরিপের ইতিহাসে এবারই সবচেয়ে কম সময়ে প্রতিষ্ঠানগুলো হামলার ক্ষতি কাটিয়েছে। তবে গত বছরের তুলনায় তথ্য এনক্রিপশনের হার ১৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, হামলার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে গড় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।

নতুন উদ্ভাবন ও কারিগরি সুবিধা

ব্ল্যাক ফ্রাইডের মতো কেনাকাটার মৌসুমে আর ছুটির দিনে কেনাকাটা বাড়ায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবা সচল রাখা জরুরি। কিন্তু এ সময়ই র‍্যানসমওয়্যার হামলার হয়ে থাকে আর এতে লেনদেন ব্যবস্থা, পণ্যের মজুত ব্যবস্থাপনা, অর্ডার সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হয়। তাই সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আগে থেকেই চিহ্নিত করে তা সমাধান করতে হয়।নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। ফিশিং, ক্ষতিকর ই–মেইল, চুরি হওয়া অ্যাকাউন্টের তথ্য এবং দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে হামলাকারীরা প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের চেষ্টা করছে।প্রতিবেদনে আরও উঠে এসেছে যে, তথ্য চুরি ও এনক্রিপশনের ঘটনা বেড়েছে। হামলার পর তথ্য ও কার্যক্রম পুনরুদ্ধারে ব্যাকআপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারলেও প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার খরচ বেড়েছে।

গবেষণার ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে সফোস। এর মধ্যে রয়েছে:● নিরাপত্তার দুর্বলতা সমাধান: আগে থেকে শনাক্ত হওয়া নিরাপত্তার ত্রুটিগুলো দ্রুত ঠিক করতে হবে।● পরিচয়ভিত্তিক নিরাপত্তা: মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ও শক্তিশালী অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করতে হবে। পাশাপাশি, সন্দেহজনক কার্যক্রমের ওপর নজর রাখতে হবে।● নিরাপত্তাব্যবস্থার সমন্বয়: পরিচয় যাচাই, ই–মেইল, এন্ডপয়েন্ট ও নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে দ্রুত হুমকি শনাক্ত ও মোকাবিলা করা যায়।● ব্যবসায়িক কার্যক্রম সচল রাখার প্রস্তুতি: নিয়মিত ব্যাকআপ ও তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া পরীক্ষা করতে হবে। পাশাপাশি, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

নিরাপত্তাব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলে প্রতিষ্ঠানগুলো আগেভাগেই সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলা করতে পারবে। এতে বাণিজ্যের মৌসুমে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস

প্রকাশের সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬