বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি

হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি
📌 এক নজরে মূল তথ্য:

  • সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে অংশীদারত্বের চুক্তি করেছে প্রযুক্তিনির্ভর ভ্রমণসেবা প্রতিষ্ঠান শেয়ারট্রিপ ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তিপ্রতিষ্ঠান মেডিকএআই।
  • চুক্তি সই অনুষ্ঠানে মেডিকএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান রাজস্ব কর্মকর্তা মুশেব মানিয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আলবালুশি, রিলেশনশিপ ম্যানেজার সালেহ আলবালুশি ও সহপ্রতিষ্ঠাতা কামরুল হাসান এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, প্রতিষ্ঠাতা কাশেফুর রহমান, চিফ সেলস অফিসার শিবলী সাদিক ও হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরী উপস্থিত ছিলেন।

মামুন হোসেন, টেক ডেস্ক — সৌদি আরবে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করতে অংশীদারত্বের চুক্তি করেছে প্রযুক্তিনির্ভর ভ্রমণসেবা প্রতিষ্ঠান শেয়ারট্রিপ ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তিপ্রতিষ্ঠান মেডিকএআই। এ উদ্যোগের আওতায় যাত্রীরা ‘আমানা বাই মেডিকএআই’ নামের বিশেষ ট্রাভেল–হেলথ মেম্বারশিপের মাধ্যমে বাংলায় অনলাইনে চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পাবেন। আজ বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরায় শেয়ারট্রিপের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ–সংক্রান্ত চুক্তি সই হয়েছে। শেয়ারট্রিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন উদ্ভাবন ও কারিগরি সুবিধা

চুক্তি সই অনুষ্ঠানে মেডিকএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান রাজস্ব কর্মকর্তা মুশেব মানিয়ার, প্রধান নির্বাহী কর্মকর্তা মনসুর আলবালুশি, রিলেশনশিপ ম্যানেজার সালেহ আলবালুশি ও সহপ্রতিষ্ঠাতা কামরুল হাসান এবং শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক, প্রতিষ্ঠাতা কাশেফুর রহমান, চিফ সেলস অফিসার শিবলী সাদিক ও হেড অব মার্কেটিং নাফিজ চৌধুরী উপস্থিত ছিলেন।এই ডিজিটাল স্বাস্থ্যসেবার আওতায় সৌদি আরবে অবস্থানকালে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে বাংলায় টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন যাত্রীরা। পাশাপাশি মেম্বারশিপের শর্ত অনুযায়ী ডায়াগনস্টিক পরীক্ষা, ফার্মেসি–সংক্রান্ত সহায়তা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সুবিধাও থাকবে।

জরুরি চিকিৎসার প্রয়োজনে মেডিক্যাল ইভাকুয়েশন বা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের পাশাপাশি প্রয়োজন হলে নিজ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থায়ও সহায়তা দেবে মেডিকএআই। এ ছাড়া ভ্রমণকালে বিভিন্ন প্রয়োজনে থাকবে নানা সেবা। যাত্রীরা বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই গ্রাহক সহায়তা পাবেন।হজ ও ওমরাহ যাত্রীদের ভ্রমণের সময় বিবেচনায় নিয়ে সেবাটিতে দুটি মেম্বারশিপ পরিকল্পনা রাখা হয়েছে। এর মধ্যে ‘প্ল্যান এ–লাইট’–এর মেয়াদ ১ থেকে ৭ দিন এবং ‘প্ল্যান বি–লাইট’–এর মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন। বর্তমানে শেয়ারট্রিপের মাধ্যমে ওমরাহ যাত্রীদের জন্য সেবাটি চালু রয়েছে। শিগগিরই অনলাইন বুকিংয়ের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।

প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, বিদেশে সফরের সময় বাংলাদেশি যাত্রীদের চিকিৎসাসেবা গ্রহণ সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য। বিশেষ করে সৌদি আরবে ভাষাগত সীমাবদ্ধতা ও অপরিচিত পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে যেসব সমস্যার মুখে পড়তে হয়, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও সমন্বিত সহায়তার মাধ্যমে সেগুলো কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

প্রকাশের সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬