গুরুত্বপূর্ণ সংবাদ:
সেঞ্চুরিয়নে অসহায় আত্মসমর্পণ, হোয়াইটওয়াশড বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
- প্রকাশের সময় : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 24

📌 এক নজরে মূল তথ্য:
- প্রথম ইনিংসে একশোর আগে গুটিয়েই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলো বাংলাদেশ।
- বুধবার সেঞ্চুরিয়ন টেস্টে আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — প্রথম ইনিংসে একশোর আগে গুটিয়েই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশাল রানের বোঝা চাপিয়ে দেওয়ার পর আর উঠে দাঁড়াতে পারল না নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমপর্নে ইনিংস ব্যবধানে হারল সফরকারীরা।
ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই
বুধবার সেঞ্চুরিয়ন টেস্টে আড়াই দিনেই ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৪০৩ রানে পিছিয়ে থেকে ১৮৪ রানে শেষ হয়ে গেছে সফরকারী দল। তাতে দুই ম্যাচ সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশড হলেন শান্তরা।
বাংলাদেশকে ধসিয়ে ৩১ রানে ৭ উইকেট নেন মুল্ডার। মার্কো ইয়ানসেন ৪৮ রানে পান ২ উইকেট। কাগিসো রাবাদা পান অপরটি। সেঞ্চুরির পাশাপাশি ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরাও মুল্ডার।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাটে।
তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :






















