শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায় গোপালগঞ্জ থেকে ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নিল বাফুফে ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ র‍্যানসমওয়্যার হামলা হলেও দ্রুত স্বাভাবিক হয়েছে খুচরা বিক্রি: সফোস টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড় টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং দুই জা’র বিরোধে অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা, জঙ্গলে পুঁতে রাখল দুই ভাই টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন ২০০ টাকার নিচে মিলছে না মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দাম

২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 2
২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়
📌 এক নজরে মূল তথ্য:

  • একসময় টেলিভিশনের পর্দায় তাঁকে দেখলেই দর্শকের মনে পড়ত ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেকের কথা।
  • জনপ্রিয়তার মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্তভারতের দীর্ঘদিনের জনপ্রিয় অপরাধবিষয়ক টেলিভিশন সিরিজ ‘সিআইডি’তে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু।

জনতার আদালত বিনোদন ডেস্ক — একসময় টেলিভিশনের পর্দায় তাঁকে দেখলেই দর্শকের মনে পড়ত ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেকের কথা। অপরাধের রহস্য উন্মোচন, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ কিংবা তদন্তের নানা জটিল মুহূর্তে তাঁর উপস্থিতি ছিল দর্শকের কাছে পরিচিত। কিন্তু জনপ্রিয়তার সে সময়েই অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিবেক মাশরু। বয়স তখন মাত্র ২৯ বছর। এরপর তাঁর জীবন যেন সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। অভিনয়ের জগৎ ছেড়ে বেরিয়ে হিমালয়ের পথে পা বাড়ান। উচ্চশিক্ষা নেন, যুক্ত হন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে। একসময় কলেজের অধ্যাপক হিসেবেও কাজ করেন। পরে পেশা বদলে প্রবেশ করেন করপোরেট–দুনিয়ায়। এখন তিনি কাজ করছেন করপোরেট কৌশলবিদ হিসেবে। ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র দর্শকদের কাছে বিবেক মাশরু এখনো পরিচিত মুখ। তবে অভিনয় ছেড়ে তাঁর এমন জীবন বেছে নেওয়ার গল্প অনেকের কাছেই অজানা।

কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য

জনপ্রিয়তার মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্তভারতের দীর্ঘদিনের জনপ্রিয় অপরাধবিষয়ক টেলিভিশন সিরিজ ‘সিআইডি’তে ইন্সপেক্টর বিবেক চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন বিবেক মাশরু। ধারাবাহিকটির জনপ্রিয়তা ছিল ব্যাপক। রহস্য, অপরাধ তদন্ত ও পুলিশের নানা অভিযানের গল্প নিয়ে তৈরি এই সিরিজের সঙ্গে দর্শকের দীর্ঘদিনের সম্পর্ক।১৯৯৮ সালে শুরু হওয়া ‘সিআইডি’ ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘস্থায়ী ধারাবাহিক। এসিপি প্রদ্যুমন, অভিজিৎ ও দয়ার পাশাপাশি ইন্সপেক্টর বিবেক চরিত্রটিও দর্শকের মনে জায়গা করে নেয়।তবে ২০১২ সালে ধারাবাহিকটি ছেড়ে দেন বিবেক। অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি ছিল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মোড়। তখন অনেকের কাছে বিষয়টি বিস্ময়কর মনে হয়েছিল। কারণ, যে চরিত্র তাঁকে পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিয়েছিল, সেটি ছেড়ে অন্য পেশায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।কিন্তু বিবেকের কাছে জীবনের অর্থ শুধু পরিচিতি কিংবা পর্দার জনপ্রিয়তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি চেয়েছিলেন নিজেকে অন্যভাবে আবিষ্কার করতে। অভিনয়ের বাইরে নতুন অভিজ্ঞতা অর্জন এবং নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর দিকে মনোযোগ দেন।

হিমালয়ের পথে অন্য এক জীবনঅভিনয় ছাড়ার পর বিবেকের জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় ছিল হিমালয় ভ্রমণ। শহুরে জীবনের পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে পাহাড়ের পথে দীর্ঘ সময় কাটান তিনি। হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেড়ানো তাঁর জীবনে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তৈরি করে।এই ভ্রমণকে শুধু পর্যটন হিসেবে দেখলে ভুল হবে। জীবনের পরিচিত গণ্ডি থেকে বেরিয়ে নিজের সঙ্গে সময় কাটানো, নতুন মানুষ ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়া—সব মিলিয়ে এটি ছিল তাঁর জীবনের অন্য রকম এক যাত্রা।অভিনয়জীবনের পরিচিতি পেছনে ফেলে নতুন করে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময়ও ছিল সেটি। পর্দার চরিত্র থেকে বাস্তব জীবনের মানুষ হিসেবে নিজের পরিচয় গড়ে তোলার চেষ্টা করেন তিনি।

অধ্যাপনা থেকে করপোরেট–দুনিয়াঅভিনয় ছেড়ে উচ্চশিক্ষার দিকে মনোযোগ দেন বিবেক। পরে শিক্ষাক্ষেত্রে যুক্ত হন। বেঙ্গালুরুর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।২০২৩ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবেকের একটি পুরোনো ছবি ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি। ছবিটির সঙ্গে লেখা ছিল, ‘যদি তাঁকে চিনে থাকো, তাহলে তোমার শৈশব ছিল দারুণ।’ ছবিটি দেখে অনেকেই চিনতে পারেন ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেককে। তবে তাঁর বর্তমান পরিচয় জেনে বিস্মিত হন অনেকে।কারণ, তখন তিনি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন না বেঙ্গালুরুতেশিক্ষাক্ষেত্রে কাজ করছিলেন।এরপর পেশাগত জীবনে আরও একটি পরিবর্তন আনেন বিবেক। শিক্ষা খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবেশ করেন করপোরেট–জগতে। বর্তমানে তিনি করপোরেট কৌশলবিদ হিসেবে কাজ করছেন। ব্যবসায়িক পরিকল্পনা, কৌশল নির্ধারণ ও প্রতিষ্ঠানের উন্নয়নসংক্রান্ত কাজে তাঁর পেশাগত সম্পৃক্ততা রয়েছে।

ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা

বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী?

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসে পুরোনো স্মৃতিবিবেকের অভিনয় ছেড়ে দেওয়ার পরও দর্শকের স্মৃতিতে তাঁর চরিত্রটি থেকে গেছে। বিশেষ করে নব্বইয়ের দশক ও দুই হাজারের দশকে যাঁরা ‘সিআইডি’ দেখে বড় হয়েছেন, তাঁদের কাছে ইন্সপেক্টর বিবেক একটি নস্টালজিয়ার নাম।২০২৩ সালে তাঁর পুরোনো ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিজেদের শৈশবের স্মৃতি ভাগ করে নেন। কেউ লেখেন, ছোটবেলায় তাঁকে নিয়মিত টেলিভিশনে দেখেছেন। কেউ আবার জানতে চান, এত জনপ্রিয় একটি ধারাবাহিক ছেড়ে তিনি কেন অভিনয় থেকে দূরে চলে গেলেন।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়

প্রকাশের সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬