শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টাইগার শ্রফের গাড়িতে গুলি, তদন্তে নতুন মোড় টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং দুই জা’র বিরোধে অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা, জঙ্গলে পুঁতে রাখল দুই ভাই টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন ২০০ টাকার নিচে মিলছে না মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দাম মিমি চক্রবর্তীর বিয়ের ছবি প্রকাশ, পাত্র কে? নিজের বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে রোনালদোকেও চান তেভেজ নিউইয়র্কে ঝড়: বাতিল ৪৫১ ফ্লাইট, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি

টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 3
টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড
📌 এক নজরে মূল তথ্য:

  • টি-টুয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নামা মানে সাধারণত উইকেটে টিকে থাকার চেয়ে যতটা সম্ভব রান বাড়ানোর চেষ্টা।
  • টুর্নামেন্টের এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — টি-টুয়েন্টি ক্রিকেটে ১১ নম্বরে ব্যাট করতে নামা মানে সাধারণত উইকেটে টিকে থাকার চেয়ে যতটা সম্ভব রান বাড়ানোর চেষ্টা। ব্যাটসম্যানের হাতে তখন সময়ও কম, সুযোগও সীমিত। সেই জায়গায় ব্যাট করতে নেমেই এবার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের পেসার জয়দেব উনাদকাট।সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গতকাল নতুন ইতিহাস লিখেছেন সৌরাষ্ট্রের অধিনায়ক। ভারতের হয়ে ৪ টেস্ট, ৮ ওয়ানডে এবং ৪ টি-টুয়েন্টি খেলা এই পেসার স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

টুর্নামেন্টের এলিট ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ নম্বরে ব্যাটিংয়ে নামেন উনাদকাট। খেলেন ২৬ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস।এত দিন স্বীকৃত টি-টুয়েন্টিতে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ড্যানি ব্রিগসের। ২০২০ সালের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১১ নম্বরে নেমে ১৮ বলে অপরাজিত ২৫ রান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন উনাদকাট।

তবে একটা অদ্ভুত মিল আছে দুই রেকর্ডের গল্পে। ব্রিগসের রেকর্ড গড়ার ম্যাচে যেমন হেরেছিল তাঁর দল, উনাদকাটের বিশ্ব রেকর্ডের দিনও হার এড়াতে পারেনি সৌরাষ্ট্র।

ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি

কৌশল ও দলগত বিশ্লেষণ

উনাদকাটের ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শেষ উইকেটে চেতন সাকারিয়ার সঙ্গে তাঁর জুটি। দুজন মিলে ৪৯ বলে যোগ করেন ৬২ রান। সাকারিয়ার অবদান ২৫ বলে ২১। তাঁদের এই জুটি সব ধরনের টি-টুয়েন্টিতে দশম উইকেটে সর্বোচ্চ রানের তালিকায় যৌথভাবে দ্বিতীয়।

এই তালিকায় তাঁদের ওপরে আছে শুধু গ্রান্ট এলিয়ট ও জুলফিকার বাবরের জুটি। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে দশম উইকেটে ৬৩ রান যোগ করেছিলেন তাঁরা।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড

প্রকাশের সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬