নিজের বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে রোনালদোকেও চান তেভেজ

- প্রকাশের সময় : ১২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 7

- আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দেখতে চান ফুটবলপ্রেমীরা।
- বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তেভেজ জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দেখতে চান ফুটবলপ্রেমীরা। আর রোনালদোকে একই দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তেভেজ নিজেও।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তেভেজ জানান, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি পর্তুগিজ তারকা রোনালদোও খেলবেন বলে আত্মবিশ্বাসী তিনি।
৪২ বছর বয়সী তেভেজ আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় সতীর্থ ছিলেন রোনালদোরও।
আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের এই বিদায়ী ম্যাচ। ক্যারিয়ারের শুরুটা বোকা জুনিয়র্সে করা তেভেজ ২০১৮ সালে ক্লাবটিতে ফিরে আসেন। ২০২২ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।
কৌশল ও দলগত বিশ্লেষণ
মেসি ও রোনালদো দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী মহাতারকা হিসেবে পরিচিত। বিশেষ করে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এল ক্লাসিকোতে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। তবে তেভেজের বিদায়ী ম্যাচে দুজন একই দলের হয়ে খেললে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
মেসি-রোনালদো ছাড়াও ম্যাচটিতে অংশ নেওয়ার কথা রয়েছে ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দের।





















