বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গ্রাহকসেবার বট ও আপনার অধিকার

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 26
গ্রাহকসেবার বট ও আপনার অধিকার
📌 এক নজরে মূল তথ্য:

  • ‘দুঃখিত, আমি আপনার কথা বুঝতে পারিনি।
  • ঝুঁকিটা কোথায়সেই জরিপেই ৮৭ শতাংশ বলেছেন, এআই ব্যবহার করলে মানুষ প্রতিনিধির কাছে পৌঁছানোর পথও থাকতে হবে।

মামুন হোসেন, টেক ডেস্ক — ‘দুঃখিত, আমি আপনার কথা বুঝতে পারিনি। অনুগ্রহ করে আবার বলুন।’ বেলা দুইটা। ইন্টারনেট সংযোগ বন্ধ, গ্রাহকসেবায় ফোন করে ফারুক (ছদ্মনাম) চতুর্থবারের মতো একই যান্ত্রিক উত্তর শুনলেন। মনে হচ্ছে, সমস্যার সমাধান নয়, কথোপকথনের গোলকধাঁধা তাঁকে ঘিরে ধরেছে!এটাই গ্রাহকসেবার চ্যাটবট বা স্বয়ংক্রিয় সহকারী (সার্ভিস বট)। বেশির ভাগ সময় সে ভালো কাজ করে, দাম বলে, বিল দেখায়, সাধারণ প্রশ্নের উত্তর দেয়। গার্টনারের গত ফেব্রুয়ারি-মার্চের জরিপে ৩ হাজার ৫৬৬ গ্রাহকের ৫০ শতাংশ বলেছেন, জেনারেটিভ এআই থাকলে সেবা পাওয়া সহজ হয়।

নতুন উদ্ভাবন ও কারিগরি সুবিধা

ঝুঁকিটা কোথায়সেই জরিপেই ৮৭ শতাংশ বলেছেন, এআই ব্যবহার করলে মানুষ প্রতিনিধির কাছে পৌঁছানোর পথও থাকতে হবে। আর একবার খারাপ অভিজ্ঞতা হলে আবার চ্যাটবট চেষ্টা করতে রাজি ছিল মাত্র ২৭ শতাংশ। কারণ, বট অনেক সময় সমস্যা সমাধান করে না, কেবল গ্রাহককে আটকে রাখে। ফলে একই কথা বারবার বলতে হয়—সময় নষ্ট হয়, বিরক্তিও বাড়ে।

আপনি কী করবেন—১. স্পষ্ট করে লিখুন বা বলুন: মানুষ প্রতিনিধি চাই।২. সমস্যার তারিখ, ফোন নম্বর ও অভিযোগ নম্বর টুকে রাখুন।৩. সমাধান না হলে লিখিত অভিযোগ করুন, স্ক্রিনশট রাখুন।৪. প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অভিযোগ নিষ্পত্তির নিয়ম খুঁজে দেখুন।বট বনাম মানুষের প্রতিযোগিতা এটা নয়। সহজ কাজে বট, জটিল সমস্যায় মানুষ, এই ভারসাম্যটাই আসল।লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রাহকসেবার বট ও আপনার অধিকার

প্রকাশের সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬