রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখার অনুমোদন

- প্রকাশের সময় : ১১:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 5

মানবাধিকার সুরক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের (সিএইচআরডব্লিউ) রাজবাড়ী জেলা শাখার অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৪ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ অনুমোদন দেওয়া হয়। এতে জেলা শাখার সভাপতি হিসেবে কাজী মাহমুদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. জাকের হোসেন মন্ডলকে মনোনীত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো অনুমোদনপত্রে জানানো হয়, রাজবাড়ী জেলায় মানবাধিকার সুরক্ষার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদনপত্রে নবনির্বাচিত নেতৃত্বকে সংগঠনের গঠনতন্ত্র, নিয়মাবলি ও মূল আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় সদর দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে রাজবাড়ী জেলায় মানবাধিকার সুরক্ষা ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
























